দলে নেই নয়নের মণি, ISL শুরুর আগেই বড় ধাক্কা খেল মোহনবাগান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো টালবাহানার পর অবশেষে 14 ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। এবছরের মতো দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ আয়োজন করার দায়িত্ব নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ISL এ প্রথম ম্যাচ মোহনবাগান (Mohun Bagan Super Giant) বনাম কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচের আগে নিজেদের তৈরি করে নিচ্ছে সবুজ মেরুন। ঠিক সেই পর্বে বড় ধাক্কা খেল নতুন কোচ সের্জিও লোবেরার দল। জানা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগের প্রাক্কালে হঠাৎ চোটের কারণে আসন্ন টুর্নামেন্টে অনিশ্চিত হয়ে পড়েছেন বাগানের নয়নের মণি।

দুর্ধর্ষ ফুটবলারকে নিয়ে চিন্তায় মোহনবাগান

ভবিষ্যতে বড় ধরনের সাফল্যকে ছুঁয়ে দেখতে হোসে মোলিনার কাঁধ থেকে সরিয়ে মোহনবাগানের দায়িত্ব দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ লোবেরাকে। সেই দায়িত্ব কতটা শক্ত হাতে পালন করতে পারেন সেদিকে চোখ থাকবে মোহনবাগান সমর্থকদের। তবে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে মোহনবাগানের কোচের চিন্তা অন্য জায়গায়। মোহনবাগানের প্রথম দলের গুরুত্বপূর্ণ সদস্য আশিস রাই বর্তমানে চোট পেয়ে দলের বাইরে।

বাগান সূত্রে খবর, এই মুহূর্তে চিকিৎসা চলছে খেলোয়াড়ের। চোট কতটা গুরুতর তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য দেয়নি সবুজ মেরুন ম্যানেজমেন্ট। তবে ইন্ডিয়ান সুপার লিগের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগে এহেন একজন বড় তারকার চোট পাওয়া একপ্রকার ধাক্কা দিয়েছে মোহনবাগানকে। আশিস আদৌ এবারের ISL এ অংশ নিতে পারবেন কি না সেটাই এখন সবচেয়ে বড় সংশয় হয়ে দাঁড়িয়েছে। যদিও ম্যানেজমেন্টের আশা, চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে সুস্থ হয়ে উঠবেন তিনি। তাঁকে ফিট করিয়ে এ আসরে অন্তত এক-দুটো ম্যাচ না খেলালেই নয় মোহনবাগানের।

অবশ্যই পড়ুন: শত্রুর ছক বানচাল করে ‘জ্যাম’ করবে রাডার! আরও শক্তিশালী Tejas MK1 পাবে বায়ুসেনা

উল্লেখ্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 14 ফেব্রুয়ারি দক্ষিণী দল কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে মাঠ দখল করবে মোহনবাগান। সেই আসরে জয় দিয়েই প্রতিযোগিতায় শুভারম্ভ করতে চাইছে সবুজ মেরুন। অন্যদিকে ইন্ডিয়ান সুপার লিগে নামার আগেই দাপুটে ফুটবলার জেরি মাওয়াইয়াকে সই করিয়ে শক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল।

Leave a Comment