এখনই যাচ্ছেনা শীত, ফের কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গে? আজকের আবহাওয়া

South Bengal Weather Today

সহেলি মিত্র কলকাতা: যাবো যাবো করেও বিদায় নেয়নি শীত। রোদের তাপ মোটামুটি টের পাওয়া গেলেও গায়ে হালকা চাদর কিংবা মোটা পোশাক দিতে হচ্ছে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে অবশ্য গরম তুলনামূলকভাবে কিছুটা বেশি অনুভূত হচ্ছে। সার্বিকভাবে ধরলেও পশ্চিমবঙ্গে শীত এখনো বিরাজমান। আগামী কয়েক ধরে শীত থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।  সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ আজ মঙ্গলবার (Weather Today) পারদের ওঠামানা খুব একটা লক্ষ্য করা যাবে না। আগামী দুই একদিন হালকা শীত যেমন টের পাওয়া গিয়েছে, আজও তার অন্যথা হবে না। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজায় থাকবে শীতের প্রভাব।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিগত দুই একদিনের মতো এদিনও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা শীতের আমেজ বজায় থাকবে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে চলেছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের  আশেপাশে। পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা আরো এক ডিগ্রি কম থাকবে। পশ্চিম মেদিনীপুরের সর্বনিন্ম তাপমাত্রা থাকতে চলেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওড়াতেও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ২ ঘন্টা ৫৫ মিনিটেই গন্তব্যে, শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

সল্টলেক ও তার আশেপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেশি, আনুমানিক ১৭ ডিগ্রি সেলসিয়াস। দমদম ও তার পার্শ্ববর্তী এলাকায় যা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, দুই বর্ধমান ও নদীয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও বীরভূমের কিছু এলাকায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের সর্বনিম্ন থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

এখনো যদি জাঁকালো শীতের আমেজ পাওয়া ইচ্ছা থাকে, তাহলে উপায় একমাত্র উত্তরবঙ্গের পাহাড়। রাজ্যের উত্তরে শীত এখনো পুরোদস্তুর বিরাজমান। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। তুলনায় কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি বেশি। এই তিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ১১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১৩ ডিগ্রি। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Comment