ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তিতে লাভের মুখ দেখল দেশের শেয়ার বাজার

India-US Trade Deal

সৌভিক মুখার্জী, কলকাতা: বহু প্রতীক্ষিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি (India-US Trade Deal) অবশেষে বাস্তবায়িত হওয়ার পর শেয়ারবাজারে দেখা গেল বিরাট উত্থান। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে আইটি এবং অটোমোবাইল সেক্টরের শেয়ারে ঝাঁপিয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। এর ফলে নিফটি এবং সেন্সেক্সের বিরাট উত্থান লক্ষ্য করা গেল। সকালে লেনদেনের সময় নিফটি সূচক ৬ শতাংশ বেড়ে ৪০,৩০১.৪ পয়েন্টে পৌঁছয়। অন্যদিকে নিফটি অটো সূচক ৫ শতাংশ বেড়ে ২৮,০৯৫.৮৫ পয়েন্টে উঠে আসলো।

ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বিরাট সিদ্ধান্ত

প্রসঙ্গত, এই বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোন আলোচনার পর ট্রাম্প জানিয়েছেন, মোদীর সঙ্গে বন্ধুত্ব আর পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা ভারত এবং আমেরিকার মধ্যে একটি ট্রেড ডিলে সম্মত হয়েছি। এর ফলে আমেরিকার রিসিপ্রোকাল ট্যারিফ ২৫ শতাংশ থেকে কমিয়ে এবার ১৮ শতাংশ করা হয়েছে। এমনকি ট্রাম্প আরও জানিয়েছেন, মোদী একজন শক্তিশালী আর সম্মানিত নেতা। বাণিজ্যের পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, এই ট্রেড ডিলের ফলে একাধিক রফতানি নির্ভর সেক্টর সরাসরি উপকৃত হবে। গ্রিন পোর্টফলিও পিএমএস-এর কো-ফাউন্ডার জীবন শর্মা এ বিষয়ে জানিয়েছেন, টেক্সটাইল ও অ্যাপারেল থেকে শুরু করে অটো অ্যানসিলারি ও ইঞ্জিনিয়ারিং, স্পেশালিটি কেমিক্যাল, কৃষি ও সামুদ্রিক খাদ্য রফতানি মার্কিন বাজারে উপস্থিত ইলেকট্রনিক ও কনজিউমার কোম্পানি, সব ক্ষেত্রেই আগামী দিনে ভালো গ্রোথের সম্ভাবনা থেকে যাচ্ছে।

আইটি সেক্টরে বিরাট প্রভাব

যদিও ট্রাম্পের শুল্ক সরাসরি আইটি কোম্পানিগুলোর উপর সেরকম কোনও প্রভাব ফেলেনি। কিন্তু ভারত-আমেরিকার সম্পর্কের উন্নতি এই সেক্টরের জন্য যে ইতিবাচক বার্তা তা বলার অপেক্ষা রাখে না। ভারতের বেশিরভাগ বড় বড় আইটি সংস্থার আয়ের সবথেকে বড় অংশই আমেরিকা থেকে আসে। তাই দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মজবুত হওয়ার কারণে বিনিয়োগকারীদের যে আস্থা বেড়েছে তা বলা যায়। সেই তালিকায় আজ Persistent Systems, Mphasis এর শেয়ার প্রায় ৮% উত্থান পেয়েছে, পাশাপাশি Infosys, TCS, HCL Tech এর শেয়ারের দাম বেড়েছে ৬%, Wipro, Tech Mahindra এর শেয়ার বেড়েছে ৭% এবং Coforge, LTIMindtree এর শেয়ার প্রায় ৫% এর বেশি ঊর্ধ্বগতিতে ঠেকেছে। আর বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে আইটি সেক্টর আরও লাভবান হতে পারে।

আরও পড়ুন: বালুরঘাট পুরসভায় কোষাগারে টানাটানি! বেতন, পেনশন পাবেনা ১৩০০ কর্মী?

অটো সেক্টরে শেয়ারের পারফরমেন্স

এদিকে বিনিয়োগ সংস্থা Jefferies জানিয়েছে, যে সমস্ত অটো অ্যানসিলারি কোম্পানির আমেরিকার বাজারে বড় উপস্থিতি রয়েছে, তারা এই ট্রেড ডিল থেকে সরাসরি সুবিধা পাবে। অটো সেক্টরের মধ্যে Sona BLW Precision Forgings এর শেয়ার বেড়েছে ১০%, Bharat Forge, Samvardhana Motherson এর শেয়ার বেড়েছে ১০%, এবং Tube Investments of India এর শেয়ার ৮% বেড়েছে। অন্যদেরকে Mahindra & Mahindra, Tata Motors (PV), Bajaj Auto, Eicher Motors, TVS Motors, Maruti Suzuki সংস্থাগুলিও পিছিয়ে নেই। কারণ, প্রত্যেকের শেয়ারই প্রায় ৩% পর্যন্ত বেড়েছে।

Leave a Comment