দক্ষিণবঙ্গে শীতের ব্যাটিংয়ের মাঝেই ২ জেলায় বর্ষণের সম্ভাবনা, আজকের আবহাওয়া

South Bengal Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ সকালে ঠান্ডা লাগছে তো আবার বেলা বাড়তে গায়ে রোদের তেজ লাগছে। কার্যত আবহাওয়ার এমনই খামখেয়ালিপনার সাক্ষী থাকছেন বঙ্গবাসী। এক কথায় যেন মনে হচ্ছে শীত ও গরম একে অপরের সঙ্গে লুকোচুরি খেলছে। প্রশ্ন উঠছে, এরকম শীতে আমেয আর কতদিন? মাঘের শেষ বেলায় কি তবে শীত ফিরে এল নাকি গরম বাড়বে? আজ বুধবারই বা সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক ঝটপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আজ যেন শীতের নতুন করে ইনিংস চলছে। হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও রাজ্যজুড়ে ক্রমশ কিন্তু পারদ কমেছে। কলকাতা, দক্ষিণবঙ্গের একাংশে শীত অব্যাহত রয়েছে। উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যের প্রায় সর্বত্রই ভোর ও সন্ধ্যের পর এখনও শীতের আমেজ বর্তমান। বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। আজও শীতের জন্য বিশেষ সতর্কতা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলায়। সর্বনিম্ন পারদ থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

আরও পড়ুন: জোগাড় করতে হবে ৮০ হাজার কোটি, এই ব্যাঙ্কের শেয়ার বিক্রি করবে কেন্দ্র!

এছাড়াও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। উল্লেখিত জেলাগুলির কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বৈকি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৭ দিন রাজ্যে উল্লেখযোগ্য কোনও আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কম। সকাল ও রাতের তাপমাত্রা এখনকার মতোই থাকবে। জানিয়ে রাখি, নতুন সপ্তাহ থেকে বাংলা থেকে শীত পাকাপাকিভাবে বিদায় নেবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ভোর থেকেই জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের মতো জেলা। কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। যদিও আজ উপরিভাগের দুই জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

Leave a Comment