বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতির জনক, ভারতের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর মূর্তি চুরি গেল অস্ট্রেলিয়ায় (Australia Mahatma Gandhi Statue)। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে গান্ধীজীর 426 কেজি ওজনের একটি মূর্তির পা কেটে সেটি চুরি করে নিয়ে গিয়েছেন সে দেশের কিছু দুর্বৃত্ত। যেই ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়া দিল্লি। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে খুব স্পষ্ট করে জানানো হয়েছে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং অসম্মানজনক। যত দ্রুত সম্ভব দোষীদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিক অস্ট্রেলিয়ার প্রশাসন।
গান্ধীজীর মূর্তি চুরির ঘটনায় দায়ী কারা?
CNN News 18 এর রিপোর্ট অনুযায়ী, গত 12 জানুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোভিলে অবস্থিত অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের 426 কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ মূর্তিটি পায়ের অংশ থেকে কেটে চুরি করে নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন পোস্ট থেকে জানা যাচ্ছে, ওই কমিউনিটি সেন্টারে এখন মুহূর্তে মহাত্মা গান্ধীর পায়ের পাতার অংশটুকু রয়েছে।
অস্ট্রেলিয়ায় গান্ধী মূর্তির এমন অপমানে ক্ষুব্ধ দেশবাসী। এ নিয়ে মঙ্গলবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও। তাঁর কথায়, “এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং অসম্মানজনক। নিখোঁজ মূর্তিটি উদ্ধারের জন্য অবিলম্বে পদক্ষেপ নিক অস্ট্রেলিয়া সরকার।” ভারতীয় বিদেশমন্ত্রক এও জানিয়েছে, নয়া দিল্লির তরফে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
ওই পোস্টে তিনি লিখেছেন, “মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। আমরা বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। দ্রুত পদক্ষেপ নিয়ে মূর্তি উদ্ধার এবং দুষ্কৃতীদের যথাযথ শাস্তি দেওয়ার আর্জিও জানানো হয়েছে।” কেন্দ্রের আশা, খুব শীঘ্রই নেতাজির মূর্তি যারা চুরি করেছে তাঁদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবে অস্ট্রেলিয়ার প্রশাসন।
অবশ্যই পড়ুন: রোহিত-বিরাটকে নিয়ে মুখ খোলাই কাল হল, ধোনিকে ধুয়ে দিচ্ছেন ভক্তরা!
উল্লেখ্য, মেলবোর্নের রোভিলে যে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারে গান্ধীজীর ব্রোঞ্জ মূর্তিটি ছিল সেটি উপহার হিসেবে অস্ট্রেলিয়ার সরকারকে দিয়েছিল নয়া দিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। 2021 সালে ভারতের তরফ থেকে বিশেষ উপহার হিসেবে মোহনদাস করমচাঁদ গান্ধীর মূর্তি পাওয়ার পর সেটি উদ্বোধন করেছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্টক মরিসন।