পাকিস্তানকে ১ মাসের মধ্যে ঋণ মেটানোর আল্টিমেটাম UAE-র, চাপে ইসলামাবাদ

UAE On Pakistan UAE extends loan repayment deadline by another month

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অর্থনৈতিক অবস্থা বেহাল। তাই গোটা বিশ্বে পরিচিতদের দরজায় দরজায় ঘুরে ঋণ সংগ্রহ করতে হয়েছে পাকিস্তানকে। যে সব দেশ পাকিস্তানকে ঋণ দিয়েছে সেই তালিকায় নাম রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীরও (UAE On Pakistan)। তবে UAE র কাজ থেকে নেওয়া ঋণের অর্থ এখনও পর্যন্ত পরিশোধ করতে পারেনি ইসলামাবাদ। সুদ সমেত ঋণ পরিশোধ করার মেয়াদ পার হয়ে যাওয়া সত্ত্বেও নরচর নেই পাকিস্তানের। বরং UAE র কাছে ঋণ পরিশোধের জন্য আরও কিছুটা সময় বাড়ানোর অনুরোধ করেছে ইসলামাবাদ। এবার শোনা যাচ্ছে, 6.5 শতাংশ সুদের হারে পাকিস্তানকে মোট ঋণ পরিশোধের জন্য 1 মাস অতিরিক্ত সময় দিয়েছে UAE।

পাকিস্তানকে সবচেয়ে কম সময় দিল UAE!

দ্য এক্সপ্রেস ট্রিবিউননের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে দেওয়া শেষ ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে আগেই। তাও প্রয়োজনীয় অর্থ ফেরত দিতে পারেনি ইসলামাবাদ। এমতাবস্থায়, সম্প্রতি পাকিস্তান সরকারকে 6.5 শতাংশ হারে সুদ সহ ঋণ পরিশোধের জন্য আর মাত্র 1 মাস সময় দিয়েছে UAE। ইতিহাস ঘাটলে জানা যাবে, সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানকে ঋণ মেটানোর জন্য দেওয়ার সময়ের মধ্যে সবচেয়ে কম সময় এটি। এদিকে পাকিস্তান সরকার চাইছে সংযুক্ত আরব আমিরশাহী তাদের ঋণের অর্থ পরিশোধ করার জন্য আরও বেশি সময় দিক। পাকিস্তানের কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নাকি জানিয়েছেন, UAE সরকারের কাছ থেকে ঋণ পরিশোধের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন পাক সরকারের।

সবদিক মাথায় রেখেই, সংযুক্ত আরব আমিরশাহীকে ঋণের মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করেছে পাকিস্তান। তবে সূত্রের যা খবর, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সাথে যেহেতু UAE র তিক্ততা বেড়েছে, এদিকে পাকিস্তান সরকার আবার সৌদি আরবের ঘনিষ্ঠ হয়ে পড়েছে.. মূলত সে কারণেই, ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর বিষয়ে পাক সরকারের সাথে আলোচনায় বসলেও খুব সম্ভবত এই অর্থ পরিশোধের মেয়াদ আর দীর্ঘায়িত করবে না UAE। বিশ্লেষক মহলের অনেকেরই বক্তব্য, সংযুক্ত আরব আমিশাহীর কাছ থেকে পাকিস্তান সরকার যে পরিমাণ ঋণ নিয়েছে তা মাত্র এক মাসের মেয়াদে শোধ করাটা ইসলামাবাদের পক্ষে কষ্টকর নয় বরং অসম্ভব। এই কাজ করতে গেলে পাকিস্তানে দেখা দেবে চূড়ান্ত অর্থনৈতিক সংকট। ফলে, সৌদি আরবের সাথে সখ্যতা বাড়াতে গিয়ে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা ইসলামাবাদের!

অবশ্যই পড়ুন: রোহিত-বিরাটকে নিয়ে মুখ খোলাই কাল হল, ধোনিকে ধুয়ে দিচ্ছেন ভক্তরা!

উল্লেখ্য, 2018 সালে পাকিস্তানকে এক বছরের জন্য 2 বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল UAE। তবে নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান সেই অর্থ পরিশোধ করতে পারেনি। উল্টে তারা বার্ষিক রোলওভার চেয়েছে। এদিকে, 2023 সালে সংযুক্ত আরব আমিরশাহী দেশটির বাহ্যিক অর্থায়নের প্রয়োজনীয়তা মেটাতে IMF বেলাউটে পাকিস্তানকে আরও 1 বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল। জানা যায়, 2018 সালে UAE মোট ঋণের উপর 3 শতাংশ সুদ আরোপ করেছিল। তবে সময়মতো সেই ঋণ না মেটাতে পাড়ায় পাকিস্তানের উপর গতবছর 6.5 শতাংশ হারে সুদ চাপায় UAE সরকার। এদিকে পাকিস্তান এখন এই সুদের পরিমাণ 3 শতাংশে নামিয়ে আনার অনুরোধ করছে।

Leave a Comment