বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরোপুরি তৈরি হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছে ভারত (ICC T20 World Cup 2026)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত 20 ওভারের সিরিজেই নিজেদের ক্ষমতা যাচাই করে নিয়েছিলেন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবরা। এবার মহামঞ্চে সেই ক্ষমতা প্রয়োগ করার পালা। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ভারতীয় দলের প্লেয়ারদের মধ্যে টিম ইন্ডিয়ার ভক্তদের নজরে রয়েছেন অভিষেক শর্মা, সূর্যকুমার, ইশান কিষাণ এবং তিলক বর্মার মতো প্লেয়াররা। তবে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, এবছরের বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে পারেন অন্য কেউ। হ্যাঁ, ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়াই হয়ে উঠতে পারেন বিশ্বকাপ জয়ে ভারতের ম্যাজিক ম্যান।
হার্দিক পান্ডিয়ার হাত ধরেই ইতিহাস লিখতে পারে ভারত
ইতিহাসে নজর রাখলে দেখা যাবে, আজ পর্যন্ত দুবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এর মধ্যে প্রথম জয়টা এসেছে 2007 সালে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। এরপর রোহিত শর্মার নেতৃত্বে 2024 সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ যেতে ভারত। ফলে এবছর বিশ্বকাপ জয়ে কার্যত হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। তবে তৃতীয় বিশ্বকাপ জয়টা ভারতের জন্য বিশেষ হবে।
আসলে আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনও দেশ নেই যারা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। কাজেই নতুন বছরে সূর্যরা যদি নিজেদের ক্রিকেটীয় দক্ষতা দেখিয়ে দলকে ফাইনাল থেকে সাফল্যের সিঁড়িতে পৌঁছে দিতে পারেন সে ক্ষেত্রে ভারতই হবে বিশ্বের প্রথম ক্রিকেট দল যারা 20 ওভারের বিশ্বকাপে তিনবারের চ্যাম্পিয়ন। ক্রীড়া মহলের বহু বিশেষজ্ঞ মনে করছেন, এবছর সূর্য বা অভিষেক নয় বরং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাত ধরেই এই কঠিন কাজ করবে টিম ইন্ডিয়া। এক কথায়, আসন্ন বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে সফল ক্রিকেটার হয়ে উঠতে পারেন তিনি।
অবশ্যই পড়ুন: অন্ধকার নামবে দেশজুড়ে! বিকল হতে পারে নেটওয়ার্ক, বৃহস্পতিবার ব্ল্যাকআউটের আশঙ্কা
উল্লেখ্য, সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দাপটের সাথে জয় পেয়েছে ভারত। সেই আসরেই ছন্দে ফিরেছেন অধিনায়ক সূর্যকুমার। ক্ষমতা দেখিয়েছেন ইশানও। তবে যিনি প্রতিবেদনের মূল আলোচ্য ব্যক্তি সেই হার্দিক পান্ডিয়াও কিউইদের বিরুদ্ধে ধীরে ধীরে ছন্দে ফিরেছিলেন। 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই মোটামুটি রান ও উইকেট পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপে হার্দিককে আরও শক্তিশালী ভূমিকায় দেখা যাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।