“BLA দমনে পাকিস্তান সেনা প্রতিবন্ধী”, বালুচিস্তান নিয়ে বড় স্বীকারোক্তি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

Khawaja Asif On Balochistan made a huge statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে বালুচিস্তানের বিভিন্ন অংশে পাক সেনার কনভয় এমনকি পাকিস্তানি সেনাবাহিনীর সেনা ছাউনি লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মি। এইতো কিছুদিন আগেই নিরাপত্তা বাহিনীর সাথে বালুচ বিদ্রোহীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বালুচিস্তান। যে ঘটনায় 80 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে যতবার সংঘর্ষ হয়েছে ততবারই বালুচ বিদ্রোহীদের কাছে একপ্রকার আত্মসমর্পণ করেছে পাকিস্তান সেনা। কিন্তু কেন? এবার তার কারণ ব্যাখ্যা করে বালুচিস্তান লিবারেশন আর্মিকে দমনে পাকিস্তান সেনা যে কার্যত প্রতিবন্ধী তা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif On Balochistan)।

বালুচিস্তান বিদ্রোহীদের সামনে পাকিস্তানের সেনা প্রতিবন্ধী!

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য রাখার সময় বালুচিস্তান নিয়ে মুখ খোলেন শেহবাজ শরীফ সরকারের প্রতিরক্ষা মন্ত্রী খাজা। তাঁর বক্তব্য ছিল, “বালুচিস্তান এলাকা পাকিস্তানের মোট ভৌগোলিক অংশের 40 শতাংশেরও বেশি। বিশাল ভৌগোলিক আয়তনের কারণে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে সর্বত্র নজরদারি চালানো এবং প্রতিটি অঞ্চল নিয়ন্ত্রণ করা কঠিন। বারবার বিপুল সংখ্যক সেনা মোতায়ন করা সত্ত্বেও এই বিরাট এলাকা পাহারা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে।”

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, বালুচিস্তান পাকিস্তানের বড় প্রদেশ একথা মানতে কোনও দ্বিধা নেই। তবে একটি ঘন বসতিপূর্ণ শহরের তুলনায় এই বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা সম্ভব নয়। বালুচিস্তান জুড়ে পাকিস্তান সেনা সক্রিয় থাকলেও গোটা এলাকায় টহল দিতে গিয়ে বারবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। এক কথায়, বালুচিস্তানের বুকে BLA সদস্যদের সামনে ক্ষমতা দেখানো তো দূর বরং পাকিস্তান সেনাবাহিনী আদতেই দুর্বল। নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বালুচিস্তান লিবারেশন আর্মির কাছে এক প্রকার পরাজয় শিকার করেই নিলেন পাক সরকারের মন্ত্রী।

অবশ্যই পড়ুন: পা কেটে অস্ট্রেলিয়ায় চুরি গেল মহাত্মা গান্ধীর ৪২৬ কেজির বিরাট মূর্তি, কড়া প্রতিক্রিয়া জানাল ভারত!

উল্লেখ্য, পাকিস্তান সরকারের হাত থেকে মুক্তি পেতে মূলত স্বাধীনতার জন্য একেবারে প্রথম থেকেই লড়াই করে চলেছে বালুচরা। সেই লড়াইকেই এগিয়ে নিয়ে যেতে বারবার পাকিস্তান সেনাবাহিনীর উপর ভারী হয়ে উঠেছে বালুচিস্তান লিবারেশন আর্মি নামক স্বাধীনতাকামি সংগঠনটি। সরকারি হিসাব অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশ কর্মীদের সাথে বালুচ বিদ্রোহীদের সংঘর্ষে 33 জন সাধারণ নাগরিক এবং 17 জন নিরাপত্তারক্ষী মিলিয়ে 50 জন বা তারও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও BLA র সাথে কোনও রকম সমঝোতা বা আলোচনায় বসতে চায় না পাক সরকার। এদিকে বালুচিস্তান লিবারেশন আর্মিও পরিষ্কার জানিয়ে দিয়েছে, আগামী দিনে আরও বড় সংঘাতের মুখোমুখি হতে হবে পাক সেনা তথা পাকিস্তানের সরকারকে ।

Leave a Comment