সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার চিন্তা-ভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, 10 লক্ষ টাকার কম দামে আজ এমন পাঁচটি সিএনজি গাড়ি নিয়ে আলোচনা করব, যেগুলো ফিচার্সে যেমন অনবদ্য, তেমন লুকেও দুর্দান্ত (Best Car Under 10 Lakh)। সবথেকে বড় ব্যাপার, এই গাড়িগুলি 5 স্টার নিরাপত্তা রেটিংও পেয়েছে। Tata Nexon থেকে শুরু করে Maruti Brezza, এমনকি বেশকিছু জনপ্রিয় গাড়ি রয়েছে এই তালিকায়। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
Tata Nexon
টাটা মোটরসের এই কমপ্যাক্ট এসইউভি এখন বাজেটের মধ্যে দুর্দান্ত গাড়ি হতে পারে। কারণ, এর সিএনজি ভেরিয়েন্ট এখন মাত্র 8,23,390 টাকায় পাওয়া যাচ্ছে। এমনকি এই গাড়িটি গ্লোবাল NCAP থেকে 5 স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে।
Maruti FRONX
যারা মারুতি সুজুকির গাড়ি পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প। কারণ, মারুতির এই হ্যাচব্যাক সিএনজি এখন কিনতে পারবেন 10 লক্ষ টাকার কমে। হ্যাঁ, এর এক্স শোরুম দাম মাত্র 7,78,900 টাকা। এই সিগমা সিএনজি মডেলটি প্রতি কিলোগ্রাম গ্যাসে 28.51 কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করা হচ্ছে।
Maruti Brezza
মারুতি সুজুকির এই কম্প্যাক্ট এসইউভিটি এখন বাজেটের মধ্যে দারুণ বিকল্প। কারণ, এর সিএনজি ভেরিয়েন্টের প্রারম্ভিক এক্স শোরুম দাম মাত্র 8,25,900 টাকা। আর এই গাড়িটি Nexon এর সবথেকে বড় প্রতিযোগী হতে পারে।
2026 Tata Punch
যদি আপনি টাটার কোনও গাড়ি খুঁজে থাকেন, তাহলে সিএনজি সহ টাটা মোটরসের এই গাড়িটি মাত্র 10 লক্ষ টাকার মধ্যেই দারুন অফার দিচ্ছে। এই গাড়িটির এক্স শোরুম দাম মাত্র 7,29,999 টাকা। আর গাড়িটি গ্লোবাল NCAP তে 5 স্টার রেটিংও পেয়েছে।
আরও পড়ুন: রানাঘাট-দত্তপুলিয়ার পর কৃষ্ণনগর-করিমপুর রেলপথ, কোমর বেঁধে নামলেন জগন্নাথ সরকার
Hyundai Exter
যারা বাজেটের মধ্যে সিএনজি কিনতে চাইছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প। কারণ, এই গাড়িটির এক্স শোরুম দাম মাত্র 6,95,000 টাকা। এমনকি এর টপ ভেরিয়েন্টের দাম 8.85 লক্ষ টাকা পর্যন্ত। আর এটি ফিচার্সেও যেমন ভরপুর, তেমন লুকেও অসাধারণ।