মাধ্যমিক পাশেই মাসে মিলবে ১৫০০ টাকা ভাতা! বাজেটে নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পশ্চিমবঙ্গ সরকার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট (West Bengal Budget) পেশ করছে। তবে এবারের বাজেটে রয়েছে একাধিক চমক। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের বেতন বৃদ্ধির পাশাপাশি লক্ষীর ভান্ডারের ভাতাও বৃদ্ধি পেয়েছে। আর এবার সবথেকে বড় চমক রাজ্যের নতুন প্রকল্প ‘যুব সাথী’ যেখানে বেকারদের জন্য রয়েছে দারুণ সুযোগ।

বাজেটে রাজ্য সরকারের নতুন প্রকল্প

রাজ্যের এই অন্তর্বর্তী বাজেটে এবার নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার যুব সাথী। শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি ২০২৬ নির্বাচনে আবারও তারা ক্ষমতা দখল করতে পারে, তাহলে ১৫ আগস্ট থেকেই এই প্রকল্প চালু হবে। কিন্তু এই প্রকল্পে কী কী সুবিধা মিলবে এবং কারা পাবে?

আজ বাজেট পেশ করে নতুন এই বাংলার যুব সাথী প্রকল্পের শুভ সূচনা করা হয়েছে। জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী যে কোনও বেকার যুবক যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। তবে সবথেকে বড় ব্যাপার, তাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস করলেই এই প্রকল্পের আওতায় সুবিধা মিলবে। অর্থাৎ, বেকারদের জন্য অনেকটাই ভেবেছে এবার রাজ্য সরকার।

আরও পড়ুন: বকেয়া ২৫% দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, বাজেটে ৪% DA বাড়াল পশ্চিমবঙ্গ সরকার

হয়েছে আরও একাধিক ঘোষণা

তবে হ্যাঁ, নতুন প্রকল্প নয়, বরং এবারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। ফলে রাজ্যের প্রচুর সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এবার ১০০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। এমনকি অঙ্গনওয়াড়ি সহায়িকারাও এই বাড়তি ভাতার সুবিধা পাবে। আর সবথেকে বড় ব্যাপার, ভোটের মুখে এবার মহিলা ভোট ব্যাঙ্ককে শক্তিশালী করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এতে রাজ্যের মহিলারা যে প্রচুর উপকৃত হবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment