১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি, আশাকর্মীদের জন্য বাজেটে বড় ঘোষণা সরকারের

Bengal Budget 2026

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে বিধানসভা ভোটের আগে আজ ৫ ফেব্রুয়ারি পেশ হল পশ্চিমবঙ্গ বাজেট অধিবেশন (Bengal Budget 2026)। আর ভোটের আগে একদম কল্পতরু হল সরকার। এদিন একগুচ্ছ জনকল্যাণমুলক কাজের ঘোষণা করা হল। যেমন আশাকর্মী, প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের ও ভিলেজ পুলিশের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আশাকর্মী, প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়াল সরকার

এদিন অন্তর্বর্তী বাজেট পেশ করে সরকার জানিয়েছে, আশাকর্মীদের ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইসঙ্গে কর্মরত অবস্থায় মৃত্যুতে আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেকার ভাতা দেওয়ার ঘোষণা সরকারের

মাধ্যমিক উত্তীর্ণ থেকে বছর বয়সীরা পাবেন বেকার ভাতা। অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই প্রতি মাসে পেয়ে যাবেন কড়কড়ে ১৫০০ টাকা। আগামী ১৫ আগস্ট থেকে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সবথেকে বড় কথা, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে।

আরও পড়ুনঃ বাজেটে বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়াল রাজ্য সরকার, কবে থেকে মিলবে?

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ল

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সুপারহিট স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করেছে সরকার। ৫০০ টাকা করে বাড়ল টাকা। সাধারণ শ্রেণির মহিলাদের ১৫০০ টাকা এবং এসসি-এসটি মহিলারা মাসে পাবেন ১৭০০ টাকা করে । ফেব্রুয়ারি মাস থেকে মিলবে টাকা।  এছাড়া রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

Leave a Comment