বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মী, বেকার যুবক সহ বাংলার নারীদের সুখবর শুনিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে (Bangla Budget 2026) নতুন প্রকল্প যুব সাথী চালু করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখানেই শেষ নয়, আশা কর্মীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে 1,000 টাকা বাড়ানো হয়েছে বেতন। বেতন বেড়েছে সিভিক ভলান্টিয়ারদেরও। এবার রাজ্য বাজেটে সুখবর পেলেন বাংলার পেনশভোগীরাও। 2026-27 বাজেটে হেলথ স্কিমে পেনশনভোগীদের জন্য ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়ার লিমিট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
পেনশনভোগীদের জন্য বড় ভাবনা সরকারের
বৃহস্পতিবার বাজেট পেশ করেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের পূর্বের নিয়ম অনুযায়ী বাংলার পেনশনভোভী সরকারি কর্মচারীরা 2 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। তবে এবার থেকে যদি তাদের চিকিৎসার খরচ 2 লাখের গণ্ডি অতিক্রম করে যায় সে ক্ষেত্রে পরবর্তী বাড়তি খরচের 75 শতাংশ পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে।
আরও পড়ুনঃ ২৫% বকেয়া ডিএ দিলে হাতে কত টাকা পাবে সরকারি কর্মীরা? দেখুন হিসাব
রাজ্য সরকারের বিশেষ সুবিধা শুধু মাত্র তখনই মিলবে যখন সরকারি প্যানেল ভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন রোগীরা। চন্দ্রিমার কথায়, “দিন দিন চিকিৎসার খরচ বেড়েই চলেছে। তাই রাজ্য সরকারের পেনশনভোগীদের চিকিৎসা সংক্রান্ত খরচের বোঝা কমানোর জন্যেই বিশেষ সুবিধার কথা ভাবা হয়েছে। এবার থেকে সরকারি প্যানেলভুক্ত বেসরকারি অথবা সরকারি হাসপাতালে চিকিৎসা করালে চিকিৎসার খরচ যদি 2 লাখ টাকা অতিক্রম করে যায় সেক্ষেত্রে বাকি খরচে 75 শতাংশ। পর্যন্ত ক্যাশলেস সুবিধা মিলবে। খুব শীঘ্রই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে।”
অবশ্যই পড়ুন: ভারত-ভুটান, অসম-বাংলার মধ্যে ছুটবে ট্রেন! চিকেনস নেক রক্ষায় বড় প্ল্যান রেলের
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ DA মামলায় বৃহস্পতিবার রাজ্য সরকারকে যত দ্রুত সম্ভব সরকারি কর্মীদের বকেয়া DA বা মহার্ঘ ভাতার 25 শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বকেয়ার বাকি 75 শতাংশের প্রথম কিস্তি আগামী 31 মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এমন নির্দেশের পরই রাজ্যের অন্তবর্তী বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4 শতাংশ হারে বাড়াল মমতা সরকার।।