বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ভারতের সাথে বাণিজ্য চুক্তির কথা জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট খুব পরিষ্কারভাবে জানান, ভারত এবং আমেরিকার মধ্যে খুব শীঘ্রই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। ওয়াশিংটন ডিসি নয়া দিল্লির উপর থেকে 50 শতাংশ শুল্ক 18 শতাংশে নামিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। আমেরিকান প্রেসিডেন্টের এমন বয়ানের পরই উর্ধ্বমুখী হয়েছিল শেয়ার বাজার। বেশ কয়েকটি ভারতীয় সংস্থার স্টকের দাম লাফিয়ে বেড়েছিল (Stock Market)। সেই তালিকায় রয়েছে টেক্সটাইল পণ্য প্রস্তুতকারক সংস্থা ফ্রেজ থ্রি এর স্টকও। একটানা দুদিন এই স্টক আপার সার্কিট হিট করে ছিল।
সোনার থেকেও বেশি রিটার্ন দিতে পারে এই স্টক
ভেনিজুয়েলা এবং রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতের উপর দুই ধাপে 50 শতাংশ শুল্ক চাপিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে ভারতীয় বস্ত্র খাত যথেষ্ট চাপের মধ্যে ছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের নতুন বক্তব্যের পরই যেমন খুলতে চলেছে ভারত আমেরিকার সম্পর্কের জট, ঠিক তেমনই অনেকটাই নিস্তার পেতে চলেছে ভারতীয় বস্ত্র খাত। আর সেই সূত্র ধরেই শেয়ার মার্কেটে উর্ধ্বমুখী হয়েছিল ভারতীয় সংস্থা ফ্রেজ থ্রি এর স্টক।
বিগত দুই দিনে এই টেক্সটাইল সংস্থাটির শেয়ারের দাম আপার সার্কিট হিট করেছিল। ফলে লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। বলে রাখি, আজ অর্থাৎ বৃহস্পতিবার এই সংস্থার স্টকের দাম 540 টাকা ছুঁয়ে গেলেও শেষ পর্যন্ত শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে এর দাম 516 টাকায় নেমে এসেছে। তবে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, আগামী দিনে শেয়ার বাজার একটু গতি পেলেই এই স্টক বিনিয়োগকারীদের পকেটে ভরাবে। সোনার থেকেও বেশি রিটার্ন দিতে পারে ফ্রেজ থ্রি-র স্টক। বলা বাহুল্য, সাম্প্রতিক বছরগুলিতে ভারতের বহু মূল্যবান ধাতু হয়ে উঠেছে সোনা। অল্প সময়ের ব্যবধানেই অকল্পনীয় রিটার্ন দিয়েছে এই হলুদ ধাতু।
অবশ্যই পড়ুন: কমবে EMI-র খরচ! সুদ নিয়ে বড় ঘোষণা করতে পারে RBI
না বললেই নয়, অভিজ্ঞ বিনিয়োগকারী তথা শেয়ার বাজার বিশেষজ্ঞ আশীষ কাচোলিয়ার অংশীদারিত্ব রয়েছে ফ্রেজ থ্রি সংস্থাটিতে। বেশ কয়েকটি বিদেশি ব্রোকারেজ ফার্মও এই টেক্সটাইল সংস্থাটি স্টকে আস্থা রাখছে। তাদেরও দাবি, আগামী কিছুদিনের মধ্যেই এই স্টক শেয়ার বাজারে একপ্রকার ঝড় তুলতে পারে। সোনার থেকেও বড় রিটার্ন দিতে পারে এই স্টক।