“মোহনবাগানই দেশের সেরা দল”, ইস্টবেঙ্গলের বিপক্ষে নামার আগেই হুঙ্কার সবুজ মেরুন কোচের

Mohun Bagan Super Giant Head Coach Big Statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই নতুন স্প্যানিশ মহারথীর কাঁধে দল সামলানোর দায়িত্ব দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সেই দায়িত্ব পাওয়া মাত্রই ফুটবলের মক্কায় নিজেকে প্রমাণ করতে মরিয়া কোচ সের্জিও লোবেরা। হোসে মোলিনার মতো ISL জেতানো কোচের চেয়ার এখন তাঁর। তাই দায়িত্বটাও অনেকটাই বেশি। ইন্ডিয়ান সুপার লিগে নতুন প্রধান শিক্ষকের কাঁধে ভর করে মোহনবাগান কতদূর এগোতে পারে সেটা দেখার জন্যই একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন ভক্তরা। মোহনবাগানের প্রধান কোচ অবশ্য ব্যাপক আত্মবিশ্বাসী। ইস্টবেঙ্গলের বিপক্ষে নামার আগেই একেবারে হুঙ্কার ছাড়লেন তিনি।

ডার্বি জেতাই লক্ষ্য লোবেরার

মোহনবাগানের দায়িত্ব পেয়েছেন অনেকদিন হল। তবে প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন লোবেরা। অল্প সময়ের মধ্যেই শহরের ঐতিহ্যবাহী দলটির পার্লস বুঝতে শুরু করেছেন তিনি। বুঝে গিয়েছেন ডার্বি জেতা কতটা গুরুত্বপূর্ণ। এবার সেসব নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনবাগানের নতুন হেড স্যার বললেন, “শুধু ট্রফি নয়, ডার্বিটাও জিততে চাই আমি।” এদিন মোহনবাগানের লোগো আঁকা সাদা টি শার্ট গায়ে দিয়েই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন স্প্যানিশ কোচ।

ক্যামেরার মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের চির প্রতিদ্বন্দ্বীর পথপ্রদর্শক বুঝিয়ে দিলেন, আসন্ন ডার্বি তার কাছে শুধু একটা ম্যাচ নয় বরং মহাযুদ্ধ। এই যুদ্ধে জেতাটাই তাঁর অন্যতম বড় লক্ষ্য। সব ঠিক থাকলে আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম দিনই মুখোমুখি হবে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচের অনেক আগেই মোহনবাগান কোচ বলে দিলেন, “অন্যতম সেরা নয়, মোহনবাগানই ভারতের সেরা দল।” এদিন স্পেনের রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সাথেও মোহনবাগানের তুলনা করেন লোবেরা

অবশ্যই পড়ুন: হর্ষিত ছিটকে যেতেই ভারতীয় শিবিরে খুশির হাওয়া, ফিরছেন দাপুটে অলরাউন্ডার

উল্লেখ্য, এবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গতবারের চ্যাম্পিয়ন যেহেতু মোহনবাগান ফলে এবছর 14 ফেব্রুয়ারি তাদের ম্যাচ দিয়ে শুরু হবে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ। যদিও প্রথমদিকে শোনা গিয়েছিল ISL এর প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান কলকাতা ডার্বি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে এমন সিদ্ধান্তে দুই ময়দান প্রধান রাজি না হওয়ায় ডার্বি হচ্ছে আগামী 3 মে।

Leave a Comment