বিক্রম ব্যানার্জী, কলকাতা: জন্মের পর থেকে 143 টা বছর পার করে ফেলেছে দার্জিলিংয়ের টয় ট্রেন (Darjeeling Toy Train)। 144 তম বর্ষে সে গড়ল নয়া নজির। আসলে আয়ের নিরিখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বড় দৃষ্টান্ত রেখেছে। গত বছর অর্থাৎ 2025 সালে খেলনা ট্রেন বা টয় ট্রেন পরিষেবা থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। আর এই বিরাট সাফল্যের পর উত্তরবঙ্গ তথা দার্জিলিংয়ের পর্যটক থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী এবং পাহাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ।
বিয়েতেও ভাড়া পাওয়া যাবে টয় ট্রেন
একটা সময় দার্জিলিংয়ের টয় ট্রেন থেকে ধীরে ধীরে আকর্ষণ হারিয়ে ফেলেছিলেন পর্যটকরা। সেই আকর্ষণ বা টান ফিরিয়ে আনতেই নিত্যনতুন পরিষেবা থেকে শুরু করে প্রাচীন ঐতিহাসিক স্টিম ইঞ্জিন এবং কামরাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। টয় ট্রেনের প্রতিটি কামরাকে সাজানো হয় নতুনভাবে। ইতিহাসের নানান সব অজানা তথ্য, হেরিটেজ ইঞ্জিন ও কামরা থেকে শুরু করে ব্রিটিশ আমলের জাদুঘরকেও মনের মতো করে সাজিয়ে তোলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। আর তাতেই টয়ট্রেন পরিষেবামুখী হয়েছেন ভ্রমণ প্রিয় মানুষ।
আরও পড়ুনঃ ১৫০০ টাকা ভাতা! জানুন বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্ট
এবার শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান তথা এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্যেও এবার থেকে টয় ট্রেন ভাড়া দেওয়ার চিন্তাভাবনা করছে DHR। কর্তৃপক্ষের আশা, এই বিশেষ উদ্যোগে স্থানীয় তথা বিদেশের পর্যটকরাও টয় ট্রেনের প্রতি আকর্ষিত হবেন। শোনা যাচ্ছে, টয়ট্রেন পরিষেবার সাথে আরও নতুন নতুন কোন বিষয়গুলি যুক্ত করা গেলে সাধারণ পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে সেসব নিয়েই আলোচনা করছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
অবশ্যই পড়ুন: ষষ্ঠবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে মাঠে নামল টিম ইন্ডিয়া, ফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে
প্রসঙ্গত, বিগত দিনগুলিতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের জেরে আয়ের নিরিখে সকলকে চমকে দিয়েছে টয় ট্রেন। একটা সময় ছিল যখন এই টয়ট্রেন চালানোর জন্য ভর্তুকি দেওয়া হত। তবে সেই পরিস্থিতি বর্তমানে আর নেই। 2020 সালে করোনা মহামারীর পর থেকে দিনে দিনে আয় বেড়েছে দার্জিলিং হিমালয়ান রেলের। রেলের হিসেব অনুযায়ী, 2024 সালের তুলনায় 2025 এ 16 শতাংশ আয় বেড়েছে DHR এর। রেল বলছে, গত বছর টয়ট্রেন পরিষেবা থেকে রেল আয় করেছে 24.6 কোটি টাকা। 2024 এ যেই পরিমাণটা ছিল মাত্র 21.2 কোটি। শুধু আর্থিক দিক থেকেই নয়, পর্যটকের সংখ্যাতেও দিন দিন রেকর্ড করে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।