গিগ কর্মীদের জন্য বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Government of West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: গিগ কর্মীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার নতুন বাজেটে শুধুমাত্র খাবার ডেলিভারি নয়, বরং অ্যাপ ভিত্তিক বাইক, ক্যাব চালকসহ গিগ ওয়ার্কারদের সাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হল। ফলে অসুস্থতা বা চিকিৎসার জন্য জরুরী পরিস্থিতিতে তারা এবার স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে সুবিধা নিতে পারবে।

কারা পাবে এই সুবিধা?

প্রসঙ্গত, গতকাল রাজ্য সরকারের তরফ থেকে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করা হয়েছে। আর সেখানে জানানো হয়েছে যে, গিগ ওয়ার্কারদের আওতায় খাবার ডেলিভারি কর্মী, অ্যাপ বাইক রাইডার, অ্যাপ ক্যাব রাইডার এবং বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের ডিজিটাল  প্ল্যাপ্লাটফর্ম ভিত্তিক কর্মীরা পড়ছে। এতদিন সামাজিক সুরক্ষার বাইরে থাকা এই বিশাল সংখ্যক কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার সুবিধা দেওয়া হবে। ফলে তাদের যে কাজের প্রতি আগ্রহ আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ফের নামল পারদ, ৫ জেলায় কাঁপুনি শীতের, আজকের আবহাওয়া

তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, গিগ কর্মীদের জন্য আলাদা একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। সেখানে তারা আবেদন জানাতে পারবে। আবেদন জমা করার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপরেই স্বাস্থ্যসাথীর সুবিধা মিলবে। তিনি বলেছেন, গিগ কর্মীদের কোনও সামাজিক সুরক্ষা নেই। তাই একটি পোর্টাল চালু করা হবে। সেখানেই আবেদন করতে হবে তাদের। তারপর সার্ভে করা হবে। গিগ কর্মীরা অসুস্থ হলে বা মৃত্যু হলে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী DA মেটাবে পশ্চিমবঙ্গ সরকার? মিলল উত্তর

তবে সরকারের ঘোষণা অনুযায়ী, স্বাস্থ্য সাথী চিকিৎসা সুবিধার পাশাপাশি গিগ কর্মী এবং তার পরিবারের জন্য একাধিক এককালীন আর্থিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। অসুস্থতা, দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে পরিবারের যাতে কোনও রকম আর্থিক সমস্যা না দেখা দেয়, সেদিকেও এবার নজর দেওয়া হয়েছে। বলাবাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের এটি শেষ বাজেট। কারণ, আগামী বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে আবার নতুন বাজেট পেশ করা হবে। তার আগে একাধিক ঘোষণা করা হয়েছে। তার মধ্যেই গিগ কর্মীদের জন্য এই সুবিধা।

Leave a Comment