বাংলায় এক দফায় নির্বাচন নিয়ে প্রস্তুত CEO দপ্তর

West Bengal Election 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) দামামা প্রায় বেজে গিয়েছে। হাতে আর খুব বেশি সময় নেই, আর কয়েক মাস পরেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন, তাই এখনি ভোট প্রচারের লড়াইয়ে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। উন্নয়নের বার্তা নিয়ে শাসকদল যেমন জেলায় জেলায় ঘুরছে ঠিক তেমনই আবার বিরোধী দলগুলিও নিজেদের মত জনসংযোগ বৃদ্ধি করছে। এমতাবস্থায় রাজ্যে এক দফায় ভোট হওয়ার প্রসঙ্গ উঠে এল, আর তা করাতে এবার নাকি সম্পূর্ণ প্রস্তুত রাজ্যের CEO দপ্তর।

বাংলায় হবে এক দফা নির্বাচন!

উল্লেখ্য, গত কয়েক বছরে বাংলার ভোট একাধিক দফাতেই হয়ে আসছে। কিন্তু এদিকে আবার বাংলার চেয়ে বেশি বিধানসভা আসনের রাজ্যেও এর থেকে কম দফায় ভোট করিয়েছিল নির্বাচন কমিশন। তাইতো সেই নিয়ে সরব হয়েছিল রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের সময়ও অভিযোগ তুলেছিলেন অন্য রাজ্যে কয়েক দফায় ভোট মিটে গেলেও, বাংলার ক্ষেত্রে তা হয় না। এবার সেই কথা মাথায় রেখে বাংলার ভোটে এ বার কোনও অভিযোগ বা বৈষম্যের জায়গা রাখতে চাইছে না কমিশন। তাই জল্পনা বাড়ছে বাংলায় এক দফায় ভোট হওয়ার।

কী বলছে রাজ্যের CEO দপ্তর?

সূত্রের খবর, বাংলায় এক দফা ভোট নিয়ে সকলেই যখন চর্চা করছিল সেই সময়, এক দফাতেই ভোট করাতে প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। গতকাল অর্থাৎ শুক্রবার রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন। তিনি জানিয়েছেন, যদি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করানোতে সিলমোহর দেয়, সে ক্ষেত্রে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে নিজেদের প্ল্যান জানাবে রাজ্যের CEO দপ্তর। তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের কাছেই।

আরও পড়ুন: বাজেটে টাকা বাড়ানোর পরপরই লক্ষ্মীর ভাণ্ডারে বড় পদক্ষেপ নবান্নর

প্রসঙ্গত, বাংলার নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবারই দেখা যায় হিংসার ঝড় বয়ে যায় জেলায় জেলায়, যাকে এককথায় বলে ভোট পরবর্তী হিংসা। বোমাবাজি গোলাগুলিতে রীতিমত প্রাণ হারিয়েছেন একাধিক রাজনৈতিক নেতা ও কর্মী। তাই সেক্ষেত্রে এক দফায় ভোট হলে সেই অশান্তির সুযোগ কম থাকবে বলেই মনে করছেন একাংশ। যদিও চলতি বছরে বাংলা ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় এক দফায় ভোট হলে কেন্দ্রীয় বাহিনীর চাহিদা নিয়ে প্রশ্ন উঠবে। তবে সবটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর।

Leave a Comment