ভারতের সাথে বিশ্বকাপ খেলতে পারে পাকিস্তান, শ্রীলঙ্কার দাওয়াইতেই হবে কাজ?

India Vs Pakistan Pakistan May Will Play With India in T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অতীত ঘাটলে জানা যাবে, পাল্টি মারার অভ্যাস আছে পাকিস্তানের! এর আগে বহুবার গলাবাজি করেও কঠোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে পশ্চিমের দেশ। এবারেও কি বিশ্বকাপের ক্ষেত্রে তেমনটাই হবে? গত 1 ফেব্রুয়ারি, পাকিস্তান জানিয়েছিল ভারতের সাথে বিশ্বকাপে খেলবে না তারা (India Vs Pakistan)। পরবর্তীতে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সে কথা সর্বসমক্ষে জানিয়েছিলেন। তবে ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচ খেলুক পাকিস্তান, এমন দাবিতেই PCB কে চিঠি লিখেছিল শ্রীলঙ্কা। এবার কি তাহলে সেই চিঠিতেই কাজ হবে? সূত্রের খবর, ভারতের সাথে ক্রিকেট ম্যাচ খেলা নিয়ে এবার নাকি পাকিস্তান সরকারের সাথে নতুন করে আলোচনা শুরু করেছে PCB।

শ্রীলঙ্কা চাপ দিতেই পথে আসবে পাকিস্তান?

ভাই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান সরকার। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান দল। বাংলাদেশের পাশে দাঁড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাকিস্তান সরকারের এমন অবস্থানের পরপরই পাক ক্রিকেট বোর্ডকে চিঠি লেখে ক্রিকেট শ্রীলঙ্কা।ওই চিঠিতে ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না হলে কতটা ক্ষতি হবে তা মনে করিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। শুধু তাই নয়, পাকিস্তানকে অতীত স্মরণ করিয়ে লঙ্কানরা বুঝিয়ে দিয়েছিলেন, জঙ্গি হামলার পর পাকিস্তানে যখন কেউ খেলতে যাচ্ছিল না তখন শ্রীলঙ্কার প্লেয়াররাই গিয়েছিলেন।

এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পাঠানো চিঠিতে, লঙ্কান ক্রিকেট বোর্ড খুব পরিস্কার ভাবে বুঝিয়ে দিয়েছিল, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ না খেলে সেক্ষেত্রে আগামীতে পাকিস্তানের পাশে থাকবে না শ্রীলঙ্কা! এই ম্যাচ না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে PCB। ক্ষতি হতে পারে প্রায় সব দলেরই! বেশ কয়েকটি সূত্র দাবি করছে, শ্রীলঙ্কার হুঁশিয়ারির পরই নাকি ভারতের সাথে বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান সরকারের সাথে ফের আলোচনায় বসেছে পাক বোর্ড। তাতে সমাধান সূত্র মিললেও মিলতে পারে। ওই সূত্রটি বলছে, ভারতের সাথে পাকিস্তান খেলবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সোমবারই জানিয়ে দেবেন PCB প্রধান।

অবশ্যই পড়ুন: ইংরেজদের গুঁড়িয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জয়, বৈভবদের উপর টাকার বৃষ্টি BCCI-র!

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তান সরকার যদি না চায় সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে পাকিস্তান দল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্ভাব্য শাস্তির কথা ভেবে সেই সাহস হয়নি পশ্চিমের দেশের। তাই ধরি মাছ, না ছুঁই পানি নীতি গ্রহণ করেছে পাকিস্তান। অর্থাৎ বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবে না তারা।

Leave a Comment