সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের টেলিকম বাজারে আবারও নিজেদের শীর্ষস্থান দখল করে নিল রিলায়েন্স জিও (Reliance Jio)। আন্তর্জাতিক নেটওয়ার্ক রিসার্চ সংস্থা Opensignal এর সাম্প্রতিক রিপোর্টে দেশের সেরা টেলিকম নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবার জিও। নেটওয়ার্ক পারফরমেন্স থেকে শুরু করে স্পিড কভারেজ, 5G অভিজ্ঞতা, সব দিক থেকেই চমক দিয়েছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন এই সংস্থা।
Opensignal তাদের সমীক্ষা চালিয়েছে 1 অক্টোবর, 2025 থেকে 29 ডিসেম্বর, 2025 পর্যন্ত। তবে এই সময়ে নেটওয়ার্ক পারফরমেন্সের উপর ভিত্তি করে মূলত রিপোর্ট পেশ করা হয়েছে। আর মোট 16টি আলাদা ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়েছে ভারতের প্রধান টেলিকম অপারেটরদের।
16টির মধ্যে 9টি ক্যাটাগরিতেই জিও সেরা
রিপোর্ট অনুযায়ী, এবার যে 16টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে 9টি ক্যাটাগরিতে জয়ী হয়েছে রিলায়েন্স জিও। যে সমস্ত বিভাগে জিও সেরা হয়েছে সেগুলি হল—
- Video Experience (Airtel এর সঙ্গে যৌথভাবে)
- Download Speed Experience
- 5G Download Speed
- Coverage Experience
- 5G Coverage Experience
- Time on Network
- 5G Availability
- Consistent Quality
- Reliability Experience
বিশেষ করে 4G আর 5G, দুই ক্ষেত্রে কভারেজের অভিজ্ঞতায় জিও দীর্ঘদিন ধরে এগিয়ে রয়েছে বলে ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
এয়ারটেলের দখলে মাত্র 5টি ক্যাটাগরি
অন্যদিকে এই তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে এয়ারটেল মোট 5টি ক্যাটাগরিতে জয়লাভ করতে পেরেছে। এয়ারটেলের সেই জয়লাভ করা ক্যাটাগরিগুলি হল—
- Video Experience (Jio এর সঙ্গে যৌথভাবে)
- Gaming Experience
- Voice App Experience
- Upload Speed Experience
- 5G Upload Speed
নেটওয়ার্ক আপলোড স্পিড থেকে শুরু করে গেমিং অভিজ্ঞতায় এয়ারটেলের পারফরমেন্স উল্লেখযোগ্য বলেই জানাচ্ছে Opensignal এর রিপোর্ট।
আরও পড়ুন: নেদারল্যান্ডসের কাছে হেরেই বিশ্বকাপ শুরু হতো পাকিস্তানের, কোনও মতে রক্ষা পেল বাবররা!
ভোডাফোন আইডিয়া কোথায়?
এদিকে অর্থনৈতিক চাপে জর্জরিত ভোডাফোন আইডিয়া কিছু কিছু ক্ষেত্রে দেখিয়েছে চমক। সংস্থা মোট তিনটি 5G অভিজ্ঞতার ক্যাটাগরিতে শীর্ষ। আর সেগুলি হল—
- 5G Video Experience
- 5G Games Experience
- 5G Voice App Experience
অর্থাৎ, 5G ভিত্তিক কন্টেন্ট ব্যবহার বা অ্যাপ পারফরমেন্সে ভিআই ব্যবহারকারীরা তুলনামূলকভাবে ভালো অভিজ্ঞতা পাচ্ছে বলেই মত প্রকাশ করছে উক্ত রিপোর্ট।
এদিকে রিপোর্টে বলা হয়েছে, জিও যেখানে কভারেজের দিক থেকে এগিয়ে, সেখানে এয়ারটেলও পিছিয়ে নেই। গত দুই বছরে গ্রামীণ ভারতে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে সংস্থা। বিশেষ করে গুজরাট সহ একাধিক রাজ্যে কভারেজ বাড়ানোর জন্য জোরকদমে কাজ চলছে।