ব্যাটারি ও পারফরমেন্সে চমক থাকলেও চিন্তায় ফেলল ক্যামেরা! লঞ্চ হচ্ছে iQOO 15R

iQOO 15R

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে এবার সাব-ফ্ল্যাগশিপ সেগমেন্টে বিরাট চমক দেওয়ার জন্য প্রস্তুত iQOO। হ্যাঁ, সংস্থার নতুন স্মার্টফোন iQOO 15R আগামী 24 ফেব্রুয়ারি ভারতের লঞ্চ হচ্ছে। আর এটি iQOO এর ফ্ল্যাগশিপের প্রথম R মডেল, যা কিনা তুলনামূলকভাবে কম দামে প্রিমিয়াম পারফরমেন্স দেবে। তবে লাঞ্চের আগেই ফোনের ক্যামেরা নিয়ে বড় আলোচনা শুরু হয়েছে। আগে যেখানে 200MP ক্যামেরা দেওয়ার কথা ছিল, সেখানে iQOO জানিয়েছে, এবার ফোনটিতে 50MP ক্যামেরা থাকবে।

200MP থেকে 50MP

প্রথমে মনে করা হচ্ছিল যে, iQOO 15R ফোনটিতে চিনের iQOO Z11 Turbo ব্র্যান্ডেড ভার্সনের মতো ক্যামেরা দেওয়া হবে। অর্থাৎ, সেখানে 200MP সেন্সর ব্যবহার করা হয়েছিল, তাই এবারও 200MP ক্যামেরা ব্যবহার করা হবে। তবে এবার iQOO সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটল। কারণ, iQOO 15R ফোনটিতে এবার 50MP একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে Sony এর সেন্সর থাকায় এটি বেশ শক্তিশালী হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। যেমনটা অনুমান, সম্ভাব্য 50MP Sony LYT-700 ক্যামেরা থাকবে, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

পারফরমেন্সে দারুণ চমক

তবে এই ফোনটির আসল শক্তি লুকিয়ে রয়েছে পারফরমেন্সে। এই ফোনটিতে Snapdragon 8 Gen 5 চিপসেট ব্যবহার করা হচ্ছে। এমনকি একই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিদ্বন্দ্বি করছে OnePlus 15R ফোন, যেটি হেভি গেমিং বা মাল্টিটাস্কিং-র জন্য দারুণ অভিজ্ঞতা দেবে। এমনকি মোবাইল গেমার বা পাওয়ার ইউজারদের জন্য এটি হতে চলেছে বিরাট আকর্ষণ।

বিরাট ব্যাটারি ও ডিসপ্লে

এই ফোনের আরও চমক এর ব্যাটারিতে। কারণ, এই ফোনটিতে 7,600mAh এর একটি ব্যাটারি দেওয়া রয়েছে, যেটি সরাসরি OnePlus 15R-এর 7,400mAh এর ব্যাটারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে ফোনটিতে একটি 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, যেটির Resolution 1.5K এবং রিফ্রেশ রেট 144Hz।

আরও পড়ুন: প্রপোজ ডে’তে পছন্দের মানুষকে এভাবে জানান শুভেচ্ছা…উত্তর ‘হ্যাঁ’ আসবেই!

সফটওয়্যার এবং দাম

iQOO এর তরফ থেকে জানানো হয়েছে, এই ফোনটিতে চার বছর Android OS আপডেট দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট থাকবে, যা এই সেগমেন্টের জন্য যথেষ্ট। পাশাপাশি এই ফোনটির সম্ভাব্য দাম হতে পারে 50,000 টাকা। তবে শুরুর ভেরিয়েন্টের দাম হতে পারে মোটামুটি 47,999 টাকা।

Leave a Comment