বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো টালবাহনার পর অবশেষে শুরু হচ্ছে বহু অপেক্ষার ইন্ডিয়ান সুপার লিগ। সব ঠিক থাকলে, আগামী 14 ফেব্রুয়ারি দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এবং কেরালা। ডার্বি হবে 3 মে। আর তার আগেই ইস্টবেঙ্গলের কাছে পরাজয় স্বীকার করলো মোহনবাগান (East Bengal Vs Mohun Bagan)। হ্যাঁ, ফের যুবদের ডার্বিতে মোহনবাগানকে হারতে বাধ্য করল মশাল ব্রিগেড। তাতে আনন্দে গদগদ বাগান সমর্থকরা। ।
মোহনবাগানকে বোতলবন্দি করে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল!
গতকাল, আরএফডিএল ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ময়দানের দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ম্যাচের একেবারে শুরু থেকেই নিজেদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করে গেছিল ইস্টবেঙ্গল। লড়াই চালিয়ে গিয়েছিল মোহনবাগানও। তবে লাল হলুদের ঝকঝকে ফুটবলের সামনে কোনও মতে টিকেছিল সবুজ মেরুন। এদিন প্রথমার্ধের খেলায় গোল না এলেও দর্শকদের মন জিতেছে ইস্টবেঙ্গল ফুটবলারদের আক্রমণাত্মক ফুটবল।
খেলা যখন 57 মিনিটে ডান দিক থেকে উঠে এসে সতীর্থর কাছ থেকে পাওয়া বল গোলে পরিণত করেন রোমিন গোলদার। এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁ পায়ের জোরালো শটে মোহনবাগানের দুঃখ বাড়িয়েছিলেন তিনি। এরপর ম্যাচে নিজেদের ছাপ রাখার অনেকটা সময় পেয়েছিল মোহনবাগান। ক্ষমতা দেখিয়ে গোল করে অন্তত খেলা ড্র করতে পারত তারা। তবে এদিন সবুজ মেরুন ফুটবলারদের ছন্নছাড়া ফুটবল ডুবিয়েছে বাগানকে। সব মিলিয়ে, ইন্ডিয়ান সুপার লিগের আগে ইস্টবেঙ্গলের যুবদলের কাছে বড় ধাক্কা খেলো মোহনবাগান।
অবশ্যই পড়ুন: এই কারণে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না মহম্মদ শামি!
উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগে 3 মে কলকাতা ডার্বি। তার আগে দুই দুর্ধর্ষ ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। তবে লাল হলুদের শক্তি বৃদ্ধিতে আত্মবিশ্বাস হারাচ্ছেন না মোহনবাগানের নতুন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা। এইতো কিছুদিন আগেই বাগানের হয়ে প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মোহনবাগানের লোগো আঁকা দুধ সাদা গেঞ্জি গায়ে না তিনি একেবারে হুঙ্কার ছেড়েছিলেন। বলেছিলেন, “অন্যতম নয়, মোহনবাগানই দেশের সেরা দল।”