EPS-এ কবে থেকে মিলবে ৭৫০০ টাকা পেনশন? নীরবতা ভাঙল সরকার

EPS Pension

সহেলি মিত্র, কলকাতাঃ দিনে দিনে জিনিসপত্রের দাম বেড়েছে, বাড়েনি নূন্যতম পেনশন। ইপিএস-৯৫ এর (EPS Pension) আওতায়, এখনো বহু বয়স্ক মানুষ পেনশন বাদব হাতে পাচ্ছেন মাত্র ১,০০০ টাকা। আগামী দিনে টাকার অংক কি বদলাবে? কী ভাবছে কেন্দ্র সরকার? সাংসদ কক্ষ উঠেছিল ইত্যাদি কিছু প্রশ্ন।

পেনশনের টাকা বাড়বে?

সাংসদে আলোচনার অন্যতম বিষয় ছিল ইপিএস। সাধারণ কর্মচারীদের জন্য এই ইপিএস এক ভরসার জায়গায়, কারণ এই মাধ্যমে বয়সকালে নিশ্চিত কিছু অর্থ হাতে পাওয়া যায়। কিন্তু আজকালকার দিনে ১,০০০ টাকায় দিনগুজরান প্রায় অসম্ভব। অথচ, কেন্দ্র সরকারের নিয়ম সেটাই। ২০১৪ সালে স্থির করা নিয়ম অনুযায়ী, ইপিএস -এর আওতায় একজন কর্মী নূন্যতম ১,০০০ টাকা পেনশন পাবেন, তার কমে নয়।

বছর দশ আগে হয়তো ১,০০০ টাকা খুব একটা ফেলনা ছিল না। কিন্তু এখন? গড়পড়তা সকল মধ্যবিত্ত মানুষই জানেন এক হাজার টাকা ক’দিন চলে। বর্তমান পরিস্থিতি, মানে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের কাছে দাবি জানানো হয়েছিল, নূন্যতম পেনশন যেন ৭,৫০০ টাকা করা হয়। দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকেও পেনশন বৃদ্ধি করার ব্যাপারে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও, এখনও পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি।

কী বলছে সরকার?

নূন্যতম পেনশন কবে বাড়বে? এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার স্পষ্টতই জানিয়ে দিয়েছে, টাকার অভাব, তাই এখনই বাড়ছে না নূন্যতম পেনশন। নিজেদের বক্তব্যের সমর্থনে সরকারের তরফে বলা হয়েছে, ৩১ মার্চ, ২০১৯ সালের তথ্য পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে তহবিলে টাকার অভাব অনেকটা। তাই এই মুহূর্তে, পেনশনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা বা মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান করা কেন্দ্রের পক্ষ সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম শিথিল করল পশ্চিমবঙ্গ সরকার, আবেদন প্রক্রিয়ায় বড়সড় বদল

যদিও, সরকার সংসদ কক্ষ জানিয়েছে যে আদালতের নির্দেশ অনুযায়ী কীভাবে নূন্যতম পেনশন পরিমাণ বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে পর্যালোচনা জারি রয়েছে। এখনকার নিয়ম অনুযায়ী, একজন সাধারণ কর্মীর পেনশন নিশ্চিত করার জন্য নিয়োগকর্তা, মানে কর্মীর যেখানে চাকরি করেন সেই অফিস, ওই কর্মীর বেতনের ৮.৩৩% ইপিএস – এর জন্য বরাদ্দ করে এবং সরকার নিজের তহবিল বরাদ্দ করে ১.১৬%।

Leave a Comment