দক্ষিণবঙ্গের ৪ জেলায় শীতের দাপট অব্যাহত, আর কতদিন ঠান্ডা? আজকের আবহাওয়ার

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ প্রেমের সপ্তাহে বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। শীতের দাপট অব্যাহত রয়েছে বাংলায়। আজ মঙ্গলবার এবং আগামীকাল অবধি বাংলার আবহাওয়ার (Weather Today) তেমন কোনও হেরফের হবে না বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। বুধবার রাত থেকে বদল হতে শুরু করবে আবহাওয়া। গরম হতে শুরু করবে চারিপাশ। জানা গিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এর পরে, কলকাতা, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে। তবে আজ কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক ঝটপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট রয়েছে। উপকূলীয় এবং আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায় আজ ও আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে, এছাড়াও শীতের ভালো মতো প্রভাব থাকবে কলকাতা, হাওড়া এবং নদীয়া জেলায়।

আরও পড়ুন: অনুরাধা নক্ষত্রে মঙ্গল দোষ কাটবে ৩ রাশির! আজকের রাশিফল, ১০ ফেব্রুয়ারি

১২ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মার্চ মাসে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে পারদ বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভোর থেকেই ঘন কুয়াশার দাপট রয়েছে। তার ফলে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। সেইসঙ্গে কনকনে শীতের কামড় তো রয়েইছেই।

Leave a Comment