এবার থেকে অকারণে ট্রেনে উঠে এই কাজ করলেই পেতে হবে কঠোর শাস্তি

Indian Railways punishment for pulling chain without emergency

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলন্ত ট্রেনের চেন টানলেই পড়তে হবে কঠিন শাস্তির মুখে। এ কথা জানা সত্ত্বেও বেড়েই চলেছে ট্রেনে চেন টানার প্রবণতা (Indian Railways)। যেই ঘটনায় বারবার ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। চাপ বাড়ছে ভারতীয় রেলের। এমতাবস্থায়, এই ভয়ঙ্কর ঘটনা আটকাতে বড় পদক্ষেপ পূর্ব রেলের। জানা গিয়েছে, এবার থেকে চেন ট্রেনে চলন্ত ট্রেন থামিয়ে দিলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে অভিযুক্তকে। সে কথাই এবার পরিষ্কারভাবে জানিয়ে দিলেন রেল আধিকারিকরা।

হাওড়া-বর্ধমান শাখায় চলন্ত ট্রেনের চেন টানার প্রবণতা সবচেয়ে বেশি

সাম্প্রতিককালে পূর্ব রেলের অধীনস্থ বিভিন্ন শাখায় চলন্ত ট্রেনে চেন টানার ঘটনা বারবার চোখে পড়েছে। তবে এমন অপ্রত্যাশিত ঘটনা সবচেয়ে বেশি ঘটছে হাওড়া-বর্ধমান শাখায়। তাতে বেজায় অসন্তুষ্ট পূর্ব রেল। এ প্রসঙ্গে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর স্পষ্ট জানিয়েছেন, “সম্প্রতি কিছু দায়িত্বজ্ঞানহীন-যাত্রী হঠাৎ করেই কোনও রকম কারণ ছাড়াই চলন্ত ট্রেনে চেন টেনে নেমে পড়ছেন। এর ফলে ট্রেনের গতি যেমন কমছে তেমনই ভোগান্তি পোহাতে হচ্ছে অন্যান্য যাত্রীদের। সময় নষ্ট হচ্ছে রেলের।”

রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান শাখায় প্রতিদিন প্রায় চার থেকে পাঁচটি চেন টানার ঘটনা চোখে পড়ছে। তাতে যাত্রী ভোগান্তি একেবারে চরম হয়ে উঠেছে। শুধু তাই নয়, একটি এক্সপ্রেস ট্রেন হঠাৎ দাঁড়িয়ে পড়লে পেছনের গাড়িগুলিকেও সিগন্যাল মেনে থামতে হয়। ফলে সার্বিকভাবেই লেট থাকে প্রত্যেকটি ট্রেন। রেল আধিকারিকরা বলছেন, প্রকৃত কারণ ছাড়া ট্রেনের চেন টানা শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে গোটা রেল পথের সময়সূচী একেবারে মুখ থুবড়ে পড়ে। তাঁদের বক্তব্য, চলন্ত ট্রেনে চেন টানার ঘটনা সবচেয়ে বেশি ধরা পড়ছে হাওড়া-বর্ধমান শাখায়। মাসে 150 বা তারও বেশিবার এই ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে কিছু দায়িত্বজ্ঞানহীন যাত্রী নিজের পরিচিত বা বন্ধুদের ট্রেনে তোলার জন্য চেন টানেন। যা রেল ব্যবস্থাকে বিপদের মুখে ফেলে দিয়েছে।

অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গের ৪ জেলায় শীতের দাপট অব্যাহত, আর কতদিন ঠান্ডা? আজকের আবহাওয়ার

দিনের পর দিন রেলের উদ্বেগ বাড়িয়ে চেন টানার ঘটনা আটকাতে এবার কঠোর আইনি পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেল। এ প্রসঙ্গে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, কোনও সুস্পষ্ট বা যুক্তিযুক্ত কারণ ছাড়া যদি কেউ চলন্ত ট্রেনের চেন টানেন সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির তালিকায় রয়েছে জরিমানা থেকে শুরু করে জেল এমনকি অভিযুক্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো বিষয়গুলিও। তাঁর মতে, ট্রেন স্টেশনে ঢোকার আগে একাধিকবার ঘোষণা করা হয় মাইকে। সেসবই যাত্রীদের সুবিধার জন্য। তারপরেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এদিকে চেন টানার মতো ঘটনা রোধ করতে রেলের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিত্য যাত্রীরা।

Leave a Comment