বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। তবে সেই সিদ্ধান্তে অটল থাকতে পারলো না পাক সরকার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর সম্ভাব্য শাস্তির খাড়া এবং অন্যান্য দেশগুলির তরফ থেকে ক্রমাগত চাপের মুখে এবার ভারতের সাথে বিশ্বকাপ খেলতে রাজি হয়ে গিয়েছে PCB। জানা যায়, গতকাল রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তান দলকে ছাড়পত্র দিয়েছেন। আর এই ঘটনার পরই এবার পাক ক্রিকেটে উঠে আসছে সেনাপ্রধান আসিম মুনিরের নাম (Mohsin Naqvi On Asim Munir)। তিনিও কি এবার ক্রিকেটে প্রবেশ করছেন?
“ভারতকে ভয় পায় না আসিম মুনির”
ভারতের সাথে খেলবো না খেলবো না করে শেষ পর্যন্ত বিশ্বকাপে নামতেই হচ্ছে পাকিস্তানকে। কাজেই টিম ইন্ডিয়ার সামনে চলেনি মহসিন নকভির গাজোয়ারি। যদিও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নাটকের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল PCB। সেসবের মাঝেই সম্প্রতি পাকিস্তান সুপার লিগের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হুঙ্কার ছাড়লেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান।
নবভারত টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, PCB চেয়ারম্যান নকভি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে দৃঢ় কন্ঠে বলেন, পাকিস্তান সোজা মাথা উঁচু করে আছে। পাক সরকার কারও চাপের সামনে মাথা নত করে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কথায়, “আমি ভারত এবং আইসিসি বা পাকিস্তান সরকারের হুমকিতে ভয় পাই না। আমাদের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যথেষ্ট উদ্বিগ্ন। আপনারা সকলেই তাঁর সম্পর্কে জানেন। তিনি কখনই এসব কিছুতে ভয় পান না। ভারতকে তো নাই…”
অবশ্যই পড়ুন: জোর করে বাংলাদেশকে দিয়ে নিজেই চিঠি লিখেছিল PCB, ফাঁস নকভিদের কুকীর্তি!
পাকিস্তানের ক্রিকেটেও প্রবেশ করছেন আসিম মুনির?
সাম্প্রতিককালে পাকিস্তানের একেবারে সর্বেসর্বা বা হয়ে উঠেছেন পাক সেনাপ্রধান তথা ফিল্ম মার্শাল মুনির। কিছুদিন আগেই পাকিস্তান সরকারের সিদ্ধান্তে তাঁর পদটি সাংবিধানিক করা হয়েছে। এখন প্রশ্ন হঠাৎ কেন মুনিরের প্রসঙ্গ তুললেন নকভি? তাহলে কি তিনি ক্রিকেটেও প্রবেশ করতে চলেছেন? আসলে, সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানের একজন বিশিষ্ট সামরিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন মুনির। তাঁকে বাদ দিয়ে কোনও ক্ষেত্রেই পদক্ষেপ নেয় না পাক সরকার। তাছাড়াও নকভি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে অনেকেই মনে করছেন, চাপের মুখে ভারতের ম্যাচ খেলতে চেয়ে একপ্রকার আত্মসমর্পণ করে নেওয়ায় এবার মান বাঁচাতে মুনিরের নাম নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ভারতকে ভয় পান না তারা এমনটাই বোঝাতে চাইছেন PCB চেয়ারম্যান।