১০০০ বেড়ে হয়েছে ১৫০০, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে থাকলে এভাবে আবেদন করুন

Lakshmir Bhandar Scheme

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme) নিয়ে বড় আপডেট দিয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একধাক্কায় ৫০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। যার ফলে যেসকল গ্রাহক এতদিনে ১০০০ টাকা পেত তাঁরা এবার পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে তফসিলি জাতি, উপজাতির শ্রেণিভুক্তরা, যাঁরা এতদিন পেতেন ১২০০ টাকা করে, তাঁরা এবার পাবেন মাসে মাসে ১৭০০ টাকা। আর সেই ঘোষণা মাফিক ফেব্রুয়ারি থেকেই অ্যাকাউন্টে ঢুকছে বর্ধিত টাকা। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই আবেদন করেও সেই টাকা পাচ্ছে না। ফলস্বরূপ ব্যাপক সমস্যায় পড়েছেন গ্রাহকরা।

আবেদন করেও মিলছে না টাকা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে প্রশাসনের তরফে বেশ কিছু শর্ত জারি করা হয়েছিল। নির্দেশিকায় স্পষ্ট দাবি করা হয়েছিল যে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এবং আবেদনকারী যদি কোনও স্থায়ী সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হয় তাহলে এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। বাকিরা প্রতিমাসে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের সুবিধা নেবে। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই এই প্রকল্পের জন্য আবেদন করলেও পাচ্ছেন না টাকা। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করলে সরকারের টাকা পাওয়া যায়।

অফলাইনে আবেদনের পদ্ধতি

রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য দুটি প্রসেস আছে, একটি হল অফলাইন এবং অপরটি হল অনলাইন। দ্বিতীয় পদ্ধতির জন্য আবেদন করতে বিনামূল্যে ফর্ম নিয়ে আসতে হবে দুয়ারে সরকার শিবির এবং পঞ্চায়েত অফিস থেকে। সেখানে আবেদনপত্র পূরণ করে স্বাক্ষরসহ নির্দিষ্ট শিবির বা অফিসে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে স্বাস্থসাথী কার্ড, আধার কার্ড, আবেদনকারীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ-সহ পাসবুকের কপি এবং একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এরপর আবেদন যাচাই করতে হবে সেই কাজ সম্পূর্ণ হলে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে মাসিক ভাতা সরাসরি জমা পড়বে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক সংকটে সংসদ! নেওয়া হল বিশেষ সিদ্ধান্ত

অনলাইনে আবেদন করার পদ্ধতি

শুধু অফলাইনে নয়, গ্রাহকরা অনলাইনের মাধ্যমেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের প্রথমে পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বরের সাহায্যে লগ ইন করুন। তার পরেই আবেদনপত্র খুলে যাবে। এর পরে, আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপলোড করে দিতে হবে। এবং ‘Submit’ বোতামে ক্লিক করতে হবে। এছাড়াও অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করাও যাবে। এর জন্য ওয়েবসাইটের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বাটনে ক্লিক করলে স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। সেখানেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করে নেওয়া যাবে।

Leave a Comment