IPL থেকে বাদ, চ্যাম্পিয়ন হয়ে ভারতকে জবাব দিলেন মুস্তাফিজুর রহমান?

Mustafizur Rahman Team wins Bangladesh new T20 Cricket tournament trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েও হাত ফসকেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়তে হয়েছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। যা নিয়ে পদ্মা দিয়ে কম জল গড়ায়নি। ফিজ বিতর্কের দায় নিতে হচ্ছে বিশ্বকাপে খেলতে না পারা ওপার বাংলার প্লেয়ারদেরও। এমতাবস্থায়, একার কাঁধে দলকে ফাইনাল জিতিয়ে চ্যাম্পিয়ন করলেন মুস্তাফিজ। প্রমাণ করে দিলেন, IPL এ থাকলে শুধুই উইকেট ভাঙতেন তিনি।

IPL থেকে বাদ পড়েই ভারতকে জবাব দিলেন মুস্তাফিজ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পর বুকের বাঁদিকের ব্যথাটা বেড়ে গিয়েছিল মুস্তাফিজের! কষ্ট যে হয়েছে সর্বসমক্ষে না জানালেও বুঝে গিয়েছিলেন ফিজ ভক্তরা। এদিকে মুস্তাফিজুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ায় ভারতে খেলতে আসবে না আসবে না করে গোটা বিশ্বকাপটাই বয়কট করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে এবারের টুর্নামেন্টে জায়গা হয়নি, লিটন দাসদের।

এদিকে, বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশের প্লেয়ারদের খেলায় রাখতে এবং তাদের মানসিক দিক থেকে চনমনে করে তুলতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি লিগ নামক একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই আসরেই দুর্ধর্ষ লড়াই দেখিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছিল মুস্তাফিজুরের ধুমকেতু একাদশ। সেখানেই দুর্বার একাদশ নামক দলটিকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে ধূমকেতু। আর এই জয়ের নেপথ্যে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন ফিজ।

বাংলাদেশের কাটার মাস্টার ফাইনালের মঞ্চে একেবারে শেষ ওভারে দুর্বার একাদশকে প্রয়োজনীয় রান করতে দেননি। বলাই বাহুল্য, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি লিগের ফাইনালের একেবারে শেষ পর্বে দুর্বার একাদশকে জিততে হলে করতে হতো শেষ ওভারে 15। বল করছিলেন মুস্তাফিজ। একার হাতে সেই রান করা থেকে দুর্বার একাদশকে রুখে দিলেন তিনি। তাতে 7 উইকেটে নতুন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মুস্তাফিজের ধুমকেতু একাদশ।

Mustafizur Rahman

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের মাঝেই ভারতের বিরুদ্ধে ব্যাট টেম্পারিংয়ের অভিযোগ শ্রীলঙ্কান ব্যাটারের!

এদিন, ফাইনাল জেতার পর ধুমকেতুর হয়ে ট্রফি কাঁধে তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন মুস্তাফিজুর। ওই পোষ্টের ক্যাপশনে ফিজ লেখেন, “আলহামদুলিল্লাহ”। অর্থাৎ গোটা টুর্নামেন্ট জেতার পর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন ওপার বাংলার ক্রিকেটার। বাংলাদেশের ক্রীড়া মহলের অনেকেই বলছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পর নীরব থেকেই সবটা সহ্য করেছিলেন তিনি। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি লিগে নিজের দলকে চ্যাম্পিয়ন করেই ভারত তথা BCCI এবং কলকাতা নাইট রাইডার্সকে এক শব্দে জবাব দিয়েছেন কাটার মাস্টার ফিজ!

Leave a Comment