বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময় যত এগোচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। মাঝে দামে কিছুটা পতন দেখা দিলেও ফের মাথা চাড়া দিয়ে উঠছে সোনালি ধাতুর মূল্য। আজকের দিনে দাঁড়িয়ে ভারতে 24 ক্যারেট পাকা সোনার 10 গ্রামের দাম 1 লাখ 58 হাজার 780 টাকা। আগামী দিনে এই দাম প্রায় 2 লাখের কাছাকাছি পৌঁছে যাবে বলেই মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। আর ঠিক এই আবহে অনেকেই কৌতুহলী হয়ে উঠেছেন পাকিস্তানে সোনার দাম কত (Gold Price In Pakistan) তা নিয়ে। যদিও ওয়াকিবহাল মহল বলছে, এদেশের সাথে পশ্চিমের দেশের পার্থক্য চলে না। ভারতের থেকে কার্যত সব দিকেই পিছিয়ে পাকিস্তান।
পাকিস্তানে সোনার দাম কত?
সাম্প্রতিক বছরগুলিতে দেশি এবং বৈদেশিক ঋণে হাবুডুবু খাচ্ছে পাকিস্তান। সে দেশের আর্থিক ব্যবস্থা যে একপ্রকার হামাগুড়ি দিচ্ছে সে কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তার উপর পাকিস্তানে মাত্রাতিরুক্ত মুদ্রাস্ফীতি। দৈনিক আনাজ থেকে শুরু করে প্রায় সব কিছুর দামই পাকিস্তানে আকাশছোঁয়া। সেই সূত্রে সোনাও ভারতের তুলনায় অধিক দামে বিক্রি হচ্ছে পশ্চিমের দেশে।
এই মুহূর্তে পাকিস্তানে সোনার দাম যা তা শুনলে একেবারে মাথা ঘুরে যাবে! বলে রাখি, আজ অর্থাৎ 10 ফেব্রুয়ারি পাকিস্তানে 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 4 লাখ 49 হাজার 899 পাকিস্তানি রুপি। সেক্ষেত্রে যদি কেউ মাত্র 1 গ্রাম সোনা কিনতে চান, তবে 24 ক্যারেটের ওই সোনা টুকুর দাম পড়বে 44,989 টাকা 90 পয়সা। যেখানে ভারতে 24 ক্যারেট 1 গ্রাম সোনার মূল্য মাত্র 15 হাজার 878 টাকা।
অবশ্যই পড়ুন: শেষ মুহূর্তে বাঁচালেন মুখ্যমন্ত্রী মমতা, যুবভারতীতেই ফ্রিতে ISL খেলবে ইস্টবেঙ্গল
পাকিস্তানে সোনার দামে আগুন লাগায় বিয়ের মতো শুভ অনুষ্ঠান গুলিতে সোনা কেনার কথা ভেবেও পিছিয়ে আসতে হচ্ছে পাকিস্তানিদের। আর এই দেশটিতে সোনার এমন ঊর্ধ্বমুখী দামের অন্যতম প্রধান কারণ সে দেশের দুর্বল অর্থনীতি। পাকিস্তান সরকার প্রায়শই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য সোনা আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি সোনা আমদানির উপর 60 দিন অর্থাৎ টানা দু মাসের জন্য তেমনই নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাক সরকার, যার ফলে পাকিস্তানে সোনার ঘাটতি দেখা দেয়। আর সেটাই সোনার দাম বাড়ার প্রধান কারণ।