বিরাট পাল্টি খেল শীত, দক্ষিণবঙ্গের জেলায় জারি সতর্কতা, আজকের আবহাওয়া

south bengal weather today

সহেলি মিত্র, কলকাতাঃ আর শীত নয়, এবার ক্রমশ ঊর্ধ্বমুখী হতে শুরু করল বাংলার তাপমাত্রা। আজ বুধবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া, এরপর গরম বাড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পারদ ছোঁবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বিভিন্ন হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৫  ফেব্রুয়ারির পর প্রবল ভাবে উত্তপ্ত হতে শুরু করবে বিভিন্ন অঞ্চল অঞ্চল। এরপর মার্চের প্রথম সপ্তাহের মধ্যে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে শুরু করবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ সকাল থেকেই বেশ কিছু জেলায় রয়েছে শীত ও কুয়াশার দাপট। তবে বেশিদিন আর এরকম আবহাওয়া থাকবে না বলে খবর। যাইহোক, চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া জেলায় ভালোমতো শীতল আবহাওয়া বিরাজ করবে। উল্লেখিত জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রা। দু-একদিনের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি শুরু হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে ১ ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধি হতে পারে। এরপর আরও ২-৩ ডিগ্রি বাড়বে পারদ। তবে তারপর আগামী এক সপ্তাহে তাপমাত্রার আর বেশি পরিবর্তন হবে না।

আরও পড়ুন: জ্যেষ্ঠা নক্ষত্রে টাকার বৃষ্টি হবে ৫ রাশির উপর! আজকের রাশিফল, ১১ ফেব্রুয়ারি

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত প্রসঙ্গে। আজও শীতের ব্যাটিং চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে। শীতের জন্য বিশেষ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙ জেলায়। যদিও ঘন কুয়াশা বা বৃষ্টি নিয়ে কোনও সতর্কতা নেই।  বুধবারের পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment