১২০০ কন্ঠে কোরান পাঠ বেলডাঙায়, আজই শুরু মসজিদ নির্মাণের কাজ

Quran Recitation In Murshidabad

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষার অবসান। মুর্শিদাবাদের বেলডাঙায় বহু চর্চিত ‘বাবরি মসজিদ’ নির্মাণ নিয়ে আজ থেকেই শুরু হচ্ছে নতুন অধ্যায়। আজ অর্থাৎ বুধবার মুর্শিদাবাদের বেলডাঙায় কোরান পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। গীতাপাঠের স্মৃতি উস্কে দিয়েই মুর্শিদাবাদে প্রায় ১২০০ কণ্ঠে ধর্মীয় পাঠের (Quran Recitation In Murshidabad) আয়োজন ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও রাজনৈতিক আলোড়ন। জানা গিয়েছে কোরান পাঠের পরেই নাকি শুরু হবে মসজিদ নির্মাণের কাজ।

১২০০ কণ্ঠে কোরান পাঠের আয়োজন

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। সেই সময়ই তিনি দাবি করেছিলেন, নির্মাণের জন্য প্রয়োজনীয় জমিও প্রস্তুত রয়েছে। কিন্তু তাঁর এই ঘোষণার পর থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেসের দূরত্ব বাড়তে থাকে। পরবর্তীতে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মেয়র ফিরহাদ হাকিম তাঁকে সাসপেন্ড করে তৃণমূল থেকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও হুমায়ুন নিজের অবস্থান থেকে সরেননি। অবশেষে আজ বুধবার রেজিনগরে ১২০০ কণ্ঠে কোরান পাঠের আয়োজনের পাশাপাশি আগামীকাল ‘বাবরি যাত্রা’-রও সূচনা করলেন তিনি। জানা গিয়েছে, এই যাত্রা নাকি নদিয়ার পলাশি থেকে শুরু হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে।

আজই হবে মসজিদ নির্মাণ কাজ

রিপোর্ট মোতাবেক, আজ, বুধবারই বেলডাঙায় শুরু হবে বাবরি মসজিদের নির্মাণ কাজ। তার আগে ১২০০ কণ্ঠে কোরান পাঠের আয়োজন করা হয়েছে। সকাল সকাল সেখানে পৌঁছে গিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর উপস্থিতিতেই কোরান পাঠ শুরু হয়েছে। প্রথমে একক ভাবে কয়েক জন ধর্মীয় গুরু কোরান পাঠ শুরু করেন। পরে হাজার খানেক ধর্মীয় গুরু কোরান পাঠ করেন। এ যেন এক ঐতিহাসিক দৃশ্য। জানা গিয়েছে, কোরান পাঠ শেষ হলেই শুরু হবে মসজিদ নির্মাণ কাজ। সাংবাদিকদের হুমায়ুন কবীর এদিন জানান, আগামী ২ বছরের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। সেই নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি।

আরও পড়ুন: বদলে গেল দিনক্ষণ! কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা?

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় রেজিনগরে JUP কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন হুমায়ূন কবীর। সেখান থেকেই জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এছাড়াও সাংবাদিক বৈঠক থেকে বেলডাঙা থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন হুমায়ুন। জেইউপির চেয়ারম্যান বলেন, “আমার মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। এটা আমি সহ্য করব না। সবকিছুর প্রমাণ দেব। ১৪ ফেব্রুয়ারি এসপি অফিস ঘেরাও করা হবে। ওই দিন ১ লক্ষ লোক জমায়েত করবে। দেখব এসপি, বেলিডাঙা থানার আইসি কী করতে পারেন।”

Leave a Comment