এরা পাবে না যুব সাথী প্রকল্পের টাকা! সাফ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার

সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের প্রাক্কালে বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেউ যদি বেকার হয় তাহলে সে যুব সাথী প্রকল্পের (Yuva Sathi Prakalpa) আওতায় মাসে ১৫০০ টাকা করে পেয়ে যাবে। আর এই টাকা মিলবে এপ্রিল মাস থেকেই। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মঙ্গলবার নবান্ন থেকে এই ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সেটা হল, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীতে আবেদনকারী বা যারা আর্থিক সাহায্য পাচ্ছে তাঁরা কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে? চলুন জেনে নেবেন।

যুব সাথী প্রকল্পে মিলবে ১৫০০ টাকা

মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তাঁর সরকার ১ এপ্রিল থেকে ‘যুবসাথী’ বেকার ভাতা প্রকল্প চালু করবে। মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষিত বেকার যুবকরা” এই প্রকল্পের আওতায় মাসিক ১,৫০০ টাকা ভাতা পাবেন। লঞ্চের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “আমরা ১ এপ্রিল থেকে এটি বিতরণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আর্থিক বছর এপ্রিল থেকে শুরু হয়।”

আরও পড়ুনঃ ‘চূড়ান্ত রায় মেনে নিক, নাহলে দাবানলের মতো …’ DA মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে উপদেশ

সরকারি ঘোষণা অনুযায়ী, মাধ্যমিক পাশের পরই যুব সাথী প্রকল্পের টাকা মিলবে। ২১-৪০ বছর বয়সীরা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। এমনকি কেউ যদি বৃত্তি, ঐক্যশ্রী, মেধাশ্রী, ‘শিখাশ্রী’ এবং স্বামী বিবেকানন্দ মেধা-সহ-বৃত্তির মতো স্মার্ট কার্ড প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাঁরাও এই টাকা পাবে। কিন্তু কারা কারা এই টাকা পাবে না সে বিষয়েও বড় তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী।

যুব সাথী প্রকল্পের টাকা কারা পাবে না?

মুখ্যমন্ত্রী বলেন, যারা ইতিমধ্যেই বৃত্তি ছাড়াও অন্যান্য রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর টাকা পাচ্ছে, তাঁরা ‘যুবসাথী’ প্রকল্পের জন্য যোগ্য হবেন না। মুখ্যমন্ত্রী বলেন, ‘চাকরি না পাওয়া পর্যন্ত ১,৫০০ টাকা প্রদান করা হবে। পাঁচ বছর পর এটি পর্যালোচনা করা হবে। তারপরেও যদি চাকরি না মেলে তারপর টাকা রিনিউ করা হবে।’

Leave a Comment