বাণিজ্যে অনিশ্চয়তা, ডলারের বিপরীতে মুখ থুবড়ে পড়ল ভারতীয় রুপি

Indian Rupee vs Dollar

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বৃদ্ধি, ভূ-রাজনৈতিক উত্তেজনা আর অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জন্য বুধবার আবারও দুর্বল হয়ে গেল ভারতীয় মুদ্রা (Indian Rupee vs Dollar)। হ্যাঁ, দিনের শেষে মার্কিন ডলারের বিপরীতে ১৪ পয়সা বেড়ে এবার ৯০.৭০ টাকায় বন্ধ হল ভারতীয় রুপি। ফরেক্স বাজার বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে রুপির উপর এখন হালকা নেতিবাচক চাপ তৈরি হচ্ছে।

দিনের লেনদেনে রুপির ওঠানামা

ইনটার ব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে বুধবার রুপির শুরুর দর ছিল ৯০.৫৬ টাকা প্রতি ডলার। দিনের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল ৯০.৪৬ টাকা, আর সর্বনিম্ন ৯০.৭৫ টাকা। তবে বন্ধ হয়েছে ৯০.৭০ টাকায়। তবে উল্লেখ করার বিষয়, মঙ্গলবার রুপি ঘুরে দাঁড়িয়ে ১০ পয়সা বেড়ে ৯০.৫৬ টাকায় বন্ধ হয়েছিল।

কেন দুর্বল হল রুপি?

বাজার বিশ্লেষকরা বলছে, রুপির এই দুর্বলতার পিছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, দেশে আমদানি বিল মেটাতে ডলারের চাহিদা বাড়ায় রুপির উপর চাপ তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অস্থিরতা বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে এখন বিনিয়োগের মুখে ঠেলে দিচ্ছে। ফলে অর্থনীতি দুর্বল হচ্ছে। আর ভারত বর্তমানে বিশ্বের মধ্যে অন্যতম বড় তেল আমদানিকারক দেশ হওয়ার কারণে তেলের দাম বাড়লে ডলার চাহিদা বাড়ছে। কারণ, বর্তমানে ব্রেন্ড ক্রুড অয়েলের প্রতি দাম ৮৯.৭৮ ডলার প্রতি ব্যারেল, যা ১.৪৪ শতাংশ ঊর্ধ্বগতি।

তবে সমস্ত চাপের মধ্যেও রুপির পতন খুব একটা যে ভয়াবহ তা বলা যায় না। কারণ, বিদেশি পোর্টফোলিওতে বিনিয়োগের প্রবাহ বজায় রয়েছে এবং তুলনামূলকভাবে দুর্বল রয়েছে ডলার। হ্যাঁ, মার্কিন ডলার ইনডেক্স ০.২৬ শতাংশ কমে ৯৬.৫৪ তে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: কয়লা কাণ্ডে নগদ ৪ কোটি সহ সোনার গয়না বাজেয়াপ্ত ED-র

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দুশ্চিন্তা

প্রসঙ্গত, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে বাজার ইতিবাচক থাকলেও পরে কিছুটা উদ্বেগ তৈরি হচ্ছে। কারণ, হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন শিল্প পণ্যের শুল্ক কমাতে বা তুলে নিতে পারে ভারত। আর খাদ্য এবং কৃষি পণ্যের ক্ষেত্রেও ছাড়ের সম্ভাবনা রয়েছে। এমনকি পণ্যের তালিকায় রয়েছে ডাল, সয়াবিন তেল, ফল, ট্রি নাটস, শুকনো পণ্য, ওয়াইন ও স্পিরিটস ইত্যাদি। এছাড়াও ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি, কৃষি এবং অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর প্রস্তুতিও নিচ্ছে। যার বাজার মূল্য প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে পারে। তখন দেখার, ডলারের বিপরীতে রুপি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়।

Leave a Comment