‘সনাতনীদের হয়ে ভাবুন’.. বিজেপিতে যোগ দেওয়ার জন্য অনুব্রতকে ইঙ্গিতপূর্ণ বার্তা সৌমিত্রর

Anubrata Mondal

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দামামা নেজে গিয়েছে বঙ্গে, হাতে সময় খুব কম, তাই ভোট প্রচারে যাতে কোনো ত্রুটি না থাকে তাই এখন থেকেই ময়দানে নেমেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীদল। এমতাবস্থায় প্রকাশ্যে উঠে এল এক চাঞ্চল্যকর দাবি, শোনা যাচ্ছে, ছাব্বিশের ভোটের আগেই নাকি বিজেপিতে যোগ দেবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আর সেই নিয়েই মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।।

বোলপুরে সৌমিত্র খাঁ

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বৃহস্পতিবার বীরভূম জেলার বোলপুর শহরে “নিয়োগ চাই, বিজেপি তাই”-দলীয় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বক্তৃতায় তিনি একদিকে যেমন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন, ঠিক তেমনই আবার সনাতনী ভোটারদের উদ্দেশে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সৌমিত্র খাঁ এদিন বলেন, ”বীরভূম জেলা পরিষদে গত কয়েক বছরে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। শুধু তাই নয় বীরভূমে তৃণমূল শাসনের জেরে যুবসমাজ কাজ না পেয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে।”

অনুব্রতকে টার্গেট করে কী বললেন সৌমিত্র?

বিজেপি নেতা সৌমিত্র খাঁ বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল-এর নাম উল্লেখ করে বলেন, “নকল গাড়ির ডিক্লারেশন দেখিয়ে বিপুল টাকা তোলা হয়েছে। এক্ষেত্রে ডেউচা-পাচামি প্রকল্প সঠিকভাবে শুরু হলে বীরভূমের যুবকদের কাজের সন্ধানে বাইরে যেতে হত না বলেও দাবি করেন তিনি।” এদিনের বক্তব্যের মাঝে বীরভূমের কোর কমিটিকে যেমন একের পর আক্রমন করছিলেন সেই সময় তাঁর মুখে অনুব্রত মন্ডলের নাম উঠে আসে। সৌমিত্র বলেন, “নিজের ভবিষ্যৎ এবং পরিবারের ভালোর জন্য সনাতনীদের হয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবা উচিত।” যদিও অনুব্রত মণ্ডলের বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি কোনো স্পষ্ট দাবি জানাননি।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের খাতা হাতে ধরে দেখবেন না শিক্ষকরা, হবে ডিজিটাল মূল্যায়ন! বড় সিদ্ধান্ত বোর্ডের

এর আগেও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ মন্তব্য করেছিলেন যে অনুব্রত মণ্ডল নাকি বিজেপিতে যোগ দিতে চান, আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছিল বঙ্গ রাজনীতিতে। শুধু তাই নয়, তাঁর আরও দাবি ছিল যে অনুব্রত নাকি দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন। যদিও সৌমিত্রের মন্তব্যের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। প্রসঙ্গত, গরু চুরি মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন অনুব্রত মণ্ডল। পরে জেল থেকে ছাড়া পাওয়ার পর আর দলে বড় কোনও পদ পাননি। কোর কমিটিতেও কাজল শেখেরও ক্ষমতা রয়েছে। এই অবস্থায় তাঁর দলবদল কোনো কিছুতেই অবাক করবে না বলে মনে করছে অনেকেই।

Leave a Comment