বিক্রম ব্যানার্জী, কলকাতা: জানুয়ারির শেষে জয়েন্ট এন্টান্স এগজামিনেশনের প্রথম পর্বের পরীক্ষার পর এবার চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে মুখ খুলল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (JEE Main Result 2026)। এদিকে চূড়ান্ত আনসার কি কবে প্রকাশ্যে আসবে তা নিয়ে জেরবার পড়ুয়ারা। এরই মাঝে JEE-র ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করে দিল NTA। বলাই বাহুল্য, জয়েন্ট এন্ট্রান্স এর প্রথম পর্বের পরীক্ষা আয়োজিত হয়েছিল গত 21 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত।
কবে প্রকাশিত হবে JEE র ফলাফল?
ন্যাশনাল টেস্টিং এজেন্সির আগের ইনফরমেশনাল বুলেটিন অনুযায়ী, দেশের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা আজ অর্থাৎ 12 ফেব্রুয়ারি। এদিকে পরীক্ষার চূড়ান্ত আনসার কি প্রকাশিত হয়নি। মূলত সে কারণেই ফলাফল প্রকাশের দিন কিছুটা পিছিয়েছে NTA। ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জাতীয় টেস্টিং এজেন্সি জানিয়ে দিয়েছে, আগামী 16 ফেব্রুয়ারি প্রকাশিত হবে JEE মেইন পরীক্ষার চূড়ান্ত ফলাফল।
অবশ্যই পড়ুন: ফেলে রাখা গ্লাসের কোলড্রিংসই বিতরণ করা হবে ভারত-নামিবিয়া ম্যাচে! ভাইরাল ভিডিওয়ে বিতর্ক
এখানেই শেষ নয়, NTA জানিয়েছে 16 ফেব্রুয়ারি একই দিনে ফলাফল প্রকাশিত হওয়ার পাশাপাশি জানিয়ে দেওয়া হবে কাট অফ নম্বরও। ফলাফল প্রকাশের খবর প্রকাশ্যে আসলেও চূড়ান্ত আনসার কি প্রকাশ করেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যা নিয়ে যথেষ্ট চিন্তায় শিক্ষার্থীরা। বলে রাখা প্রয়োজন, এর আগে গত 4 ফেব্রুয়ারি পরীক্ষার প্রভিশনাল আনসার কি প্রকাশ করা হয়েছিল। যদিও তা নিয়ে যথেষ্ট আপত্তি ছিল পড়ুয়াদের। এরপর আর চূড়ান্ত আনসার কি প্রকাশ করেনি NTA। আসলে এই ফাইনাল আনাসার কি দেখেই তৈরি করা হয় রেজাল্ট।