চেক বাউন্স মামলায় তিহারে বন্দি, কত সম্পত্তির মালিক অভিনেতা রাজপাল যাদব?

সহেলি মিত্র, কলকাতা: রাজপাল যাদব… বর্তমান সময়ে বলিউডের সবথেকে আলোচিত এক নাম। রাজপাল যাদব (Rajpal Yadav) যিনি নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছেন, কমিডি হোক কিংবা ব্যক্তিত্বপূর্ন অভিনয়, সবেতেই সাবলীল ভাবে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু এখন তিনি বন্দি জেলে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বছরের পর বছর ধরে চলা একটি চেক বাউন্স মামলা এমন পর্যায়ে পৌঁছেছে যে অভিনেতাকে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি সম্পর্কে, সর্বোপরি অভিনেতা কত টাকার সম্পদের মালিক সে ব্যাপারে।

রাজপালকে কেন জেলে যেতে হলো?

এই বিরোধের সূত্রপাত ২০১০ সালে, যখন রাজপাল তার “আতা পাতা লাপাতা” ছবিটি তৈরির জন্য প্রায় ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সময়ের সাথে সাথে, সুদ সহ, এই পরিমাণ এখন ৯ কোটি টাকায় পৌঁছেছে। যখন তিনি টাকা পরিশোধের জন্য চেক দিয়েছিলেন, তখন তা বাউন্স হয়ে যায় বলে অভিযোগ। যার ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সম্প্রতি, দিল্লি হাইকোর্ট তাকে আরও সময় দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়। আজ, ১২ ফেব্রুয়ারি অভিনেতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ দিল্লি হাইকোর্টে তার জামিন আবেদনের তারিখ রয়েছে।

অবশ্যই পড়ুন: মেয়ে নন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি? সন্দেহে নেট দুনিয়া

রাজপাল যাদবের মোট সম্পদের পরিমাণ কত?

রাজপালের ঋণের পরিমাণ ৯ কোটি (প্রায় $১.৯ মিলিয়ন) টাকা। এদিকে বিভিন্ন রিপোর্ট অনুসারে অভিনেতার মোট সম্পদের পরিমাণ ৫০ থেকে ৮৫ কোটি (প্রায় $১.৯ মিলিয়ন) টাকা। তিনি প্রতি সিনেমার জন্য ১ থেকে ২ কোটি চার্জ করেন বলে বলিউড সূত্রে খবর। তিনি অডি এবং BMW-এর মতো বিলাসবহুল গাড়ির মালিক এবং ব্র্যান্ডের প্রচার থেকে যথেষ্ট আয় করেন।

এরকম কঠিন পরিস্থিতিতে অভিনেতার পাশে কেউ নেই বলে খবর। তবে বলিউডের “মসিহা” নামে পরিচিত সোনু সুদই এই কঠিন সময়ে রাজপালকে সাহায্য করার জন্য প্রথম এগিয়ে এসেছেন। সোনু কেবল তাকে তার পরবর্তী ছবিতে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাবই দেননি, বরং অন্যান্য অভিনেতাদেরও তাকে সাহায্য করার জন্য আবেদন করেছেন। অভিনেতা গুরমিত চৌধুরীও চলচ্চিত্র নির্মাতাদের রাজপালকে কাজ দেওয়ার এবং এই আর্থিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য অনুরোধ করেছেন।

Leave a Comment