উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করে পুকুরে ফেলে দিল তৃণমূলের অঞ্চল সভাপতি! 

Higher Secondary Exam

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। তবে এবার শাসকদলের হাত থেকে রেহাই পেল না পরীক্ষার্থী। জানা যাচ্ছে, এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করে তাঁকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে অভিযোগের তীর গিয়েছে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

জানা যায়, গতকাল ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করেছিল তৃণমূলের অঞ্চল সভাপতি। তাঁর পরিবারের সঙ্গে বিবাদের জেরেই হয়তো এই সংঘাত। সূত্রের খবর, পারিবারিক সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘতম বিবাদ চলছিল। এতেই আক্রান্ত হয়েছে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সবথেকে বড় ব্যাপার, তাঁর বাড়ির দোকানেও হামলার অভিযোগ ওঠে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

আরও পড়ুন: চেক বাউন্স মামলায় তিহারে বন্দি, কত সম্পত্তির মালিক অভিনেতা রাজপাল যাদব?

এ বিষয়ে আক্রান্ত পরীক্ষার্থী অধিকারী আস্তিক অধিকারী বলেছেন, হঠাৎ করে পার্টি অফিস থেকে কিছু লোক আসে। তারপর তাঁরা বাবাকে দোকান বন্ধ করতে বলে। বাবা আমাকে ডেকে বাড়িতে আসতে বলে। আমিও তাঁদের কাছে এ বিষয়ে জানতে চাই। এরপর আমাকে মারধর করে তাঁরা আর আমার হাত দুটো ধরে পুকুরে ছুড়ে ফেলে দেয়। আমার মৃত্যুর আশঙ্কাও ছিল। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। আমাকে বলে গিয়েছে, চারদিন পর আবারও আসবো। পাশাপাশি ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর বাবা বিজেপির যুব মোর্চার কর্মসূচিতে যোগ দেওয়ার কারণেই তাঁর উপর হামলা চলেছে বলে অভিযোগ। এ নিয়ে বিজেপি বলে, পারিবারিক গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এমনকি এক মহিলাকে হেনস্থা করা হচ্ছিল। আমরা তাঁকে উদ্ধার করি। তবে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই উড়িয়ে দেয় তৃণমূলের অঞ্চল সভাপতি। যদিও এই ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment