সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এমনিতেই ধুমধাম করে বিয়ের ভিডিও ভাইরাল (Viral Video) হয়। তবে সম্প্রতি সৌদি আরবের এক ৩৩ সেকেন্ডের বিয়ের ভাইরাল ক্লিপ নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা সবকিছুকে যেন ছাপিয়ে গেল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বরপক্ষকে নাকি ২৪ ক্যারেট সোনার বিস্কুট উপহার দেওয়া হচ্ছে! স্বাভাবিকভাবেই এরকম দৃশ্য চোখে পড়তে চমকে উঠেছে নেটিদেররা। কেউ কেউ বলছে, এ তো এলাহী আয়োজন! আবার কেউ কেউ সমালোচনা করে বলছে “অতিরিক্ত আড়ম্বর”।
ভাইরাল ভিডিও
ভাইরাল হওয়া ওই ক্লিপে দেখা যাচ্ছে, জমকালো বিয়ের আসরে সারিবদ্ধ ভাবে বসে রয়েছে সুসজ্জিত পুরুষরা। সেখানে এক ব্যক্তি বাক্স হতে ঘুরে ঘুরে সোনালী রঙের বার তুলে দিচ্ছেন প্রত্যেকের হাতে। তবে বাক্স ভর্তি চকচকে গোল্ড বারগুলো দেখে অনেকেই ধরে নেন যে সেগুলি সোনার বিস্কুট, যা কনের ভাই বর পক্ষকে উপহার দিচ্ছেন। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
Saudi wedding ceremony
Bride’s brother offers 24 karat Gold biscuits to Groom’s family
pic.twitter.com/2lOAZwUhoi— Frontalforce
(@FrontalForce) February 11, 2026
বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, সৌদি আরবের এবং স্থানীয় রীতির অংশ হিসেবেই হয়তো এই উপহার দেওয়া হচ্ছে। তবে এই ভিডিও আন্তর্জাতিক দর্শকদের আগ্রহ যে বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি ভিডিও ভাইরাল হতে দু’দিক থেকে প্রতিক্রিয়া সামনে আসে। সমর্থকরা বলছে, এটি এক রাজকীয় ঐতিহ্য, ঐশ্বর্যের প্রতীক এবং পরিবারের মর্যাদা। আবার সমালোচকরা বলছে, এটা অযথাই বিলাসিতা, লোক দেখানো আড়ম্বর আর সামাজিক বৈষম্যকেই উস্কে দিচ্ছে।
আরও পড়ুন: ভোটের কাউন্টডাউন শুরু, শুক্রবার CEO-র সঙ্গে ভার্চুয়াল বৈঠক জ্ঞানেশ কুমারের
সামনে এল আসল সত্য
তবে হ্যাঁ, এই ভিডিও যত ছড়িয়েছে, ততই সামনে আসছে বিভিন্ন রকম তথ্য। অনেক জানাচ্ছে, এগুলি আসল সোনা নয়, বরং বিলাসবহুল চকলেট। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিয়ে বা উৎসবে সোনালী ফয়েলে মোড়া প্রিমিয়াম চকলেট উপহার দেওয়া হয়। ব্যবহারকারীরা বলছে, এগুলি সম্ভবত Patchi ব্র্যান্ডের লাক্সারি চকলেট, যেগুলি খাওয়ার উপযোগী। আর এগুলি সোনালী ফয়েলে মোড়া থাকে। চকলেটগুলি সৌদি আরবে কফির সঙ্গে পরিবেশন করা হয়। এমনকি একজন ব্যবহারকারী মজার ছলে লেখেন, “ওগুলো সোনা নয়। কফি আসার আগেই চকলেট নেওয়ার তাড়া।”

(@FrontalForce)