উত্তুরে হাওয়া যেতে দেবে না শীতকে, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ঠান্ডা, আজকের আবহাওয়া

South Bengal Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ভ্যালেন্টাইন্স ডে-র আগেই বাড়তে শুরু করেছে বাংলার পারদ। আশঙ্কা করা হচ্ছে, আজ শুক্রবার থেকে আগামী রবিবারের মধ্যে রেকর্ড হারে গরম পড়বে বাংলায়। সত্যিই কি তাই? এই বিষয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস। বিভিন্ন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে। প্রশ্ন উঠছে, আজ কেমন থাকবে কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া? বাড়ি থেকে বেরনোর আগে চলুন নেবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। এদিনও জেলায় জেলায় সকাল থেকেই রয়েছে কুয়াশার চোখ রাঙানি। সেইসঙ্গে কিছু জেলায় রয়েছে শীতের দাপটও। আজ ও আগামী কয়েকদিন কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। কলকাতা-সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও। আসলে অনেকটাই কমেছে উত্তরের হাওয়া দাপট, কলকাতা শহরতলীতে আগামী তিন দিন মৃদু অনুভূত হবে শীত। কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় দিনের বেলায় গরম অনুভূতি হবে।

জানা গিয়েছে, কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে আগামী তিনদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না । আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। ভোর ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হবে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবার থেকেই এই পরিবর্তন চোখে পড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি এখন উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে, শুক্রবার থেকে আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস নেই। পাহাড় ও ডুয়ার্সে সকালে হালকা কুয়াশা থাকতে পারে, তবে সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক।

 

Leave a Comment