সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি এসপ্ল্যানেডের বাসিন্দা বা রোজ এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। এবার বদলে যেতে চলেছে এসপ্ল্যানেডের (Esplanade) এক রাস্তার নাম। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
বদলে গেল এসপ্ল্যানেডের রাস্তার নাম
জানা গিয়েছে, বৃহস্পতিবার রেজিস্ট্রার জেনারেল কর্তৃক জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, এসপ্ল্যানেড রো (পশ্চিম) এর নাম পরিবর্তন করে “বিচারপতি রাধাবিনোদ পাল সরণি” রাখা হয়েছে। আর এরপর কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ঠিকানা আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হল। গত ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কলকাতা পৌর কর্পোরেশনের রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্তের পর, হাইকোর্টের ঠিকানা এখন থেকে এইভাবে লেখা থাকবে: কলকাতা হাইকোর্ট, ৩, বিচারপতি রাধাবিনোদ পাল সরণি, কলকাতা, পশ্চিমবঙ্গ, পিন – ৭০০০০১। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই আদেশ জারি করা হয়েছে।
এই নামকরণের মাধ্যমে বিচারপতি রাধাবিনোদ পালকে সম্মান জানানো হচ্ছে, যিনি কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট, যা টোকিও ট্রায়াল নামেও পরিচিত। তিনি তাঁর ভিন্নমত পোষণকারী মতামতের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। রাধাবিনোদ পাল, যিনি কিনা কলকাতা হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কয়েক দশক ধরে কলকাতায় বসবাস করছিলেন। তৃণমূল কংগ্রেস X হ্যান্ডেলে আদালতের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বলা হয়েছে যে মাননীয় কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের রাস্তার নামকরণের সিদ্ধান্তকে বহাল রেখেছে, এটিকে বাংলার অন্যতম শ্রদ্ধেয় আইনবিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে বর্ণনা করেছে। সবথেকে বড় বিষয়, এই রাস্তার নাম বদলের জন্য বড় ভূমিকা রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি জাপানে গিয়ে এই বিষয়ে কথা দিয়েছিলেন।
আরও পড়ুন: DA কাণ্ডে এবার বড় পদক্ষেপের পথে পশ্চিমবঙ্গ সরকার! কী হবে কর্মীদের?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিশ্বব্যাপী প্রচারণার বিষয়ে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় টোকিও ভ্রমণ করেছিলেন। সেই সফরের সময় তিনি বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। দলের মতে, বিচারপতির নাতি বাংলায় তার দাদুর বৃহত্তর স্বীকৃতির জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে কলকাতার একটি রাস্তার নামকরণও ছিল। এখানেই তিনি ৩৫ বছর ধরে বসবাস করেছিলেন। সেই সময়ে অভিষেক পাল পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে অনুরোধটি খতিয়ে দেখা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর যুদ্ধাপরাধের জন্য জাপানি নেতাদের বিচারের জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে, যা সাধারণত টোকিও ট্রাইব্যুনাল নামে পরিচিত, সেখানে প্রয়াত বিচারপতি পাল ছিলেন একমাত্র ভারতীয় প্রতিনিধি।
The Hon’ble Calcutta High Court has upheld the Government of West Bengal’s decision to rename Esplanade Row (West) as Justice Radhabinod Pal Sarani, honouring one of Bengal’s most revered jurists.
In May 2025, during Shri @abhishekaitc’s visit to Japan as part of the all-party… pic.twitter.com/I8iSIxl4ob
— All India Trinamool Congress (@AITCofficial) February 12, 2026