অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ভোটের আগেই বিপাকে মহিলারা

সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের প্রাক্কালে বিরাট বিড়ম্বনায় বাংলার মহিলারা। অনেকের অভিযোগ, তাঁদের অ্যাকাউন্টে এখনও অবধি নাকি ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar Scheme) টাকা! হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যে রাজ্য বাজেটে বাংলার মহিলাদের সুবিধার্থে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে এখন আবেদনকারীরা স্বাভাবিকভাবেই সপ্তম আকাশে রয়েছেন। কিন্তু অনেকের অভিযোগ, তাঁরা নাকি এখনও অবধি টাকা পাননি। আপনিও কি টাকা পাননি? তাহলে বিশদে জানতে পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না মহিলারা!

জানা গিয়েছে, হাওড়া জেলার নাকি বহু মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না। যে কারণে এখন হাওড়া সমাজ কল্যাণ দফতরের অফিসে মহিলাদের লাইন চোখে পড়ার মতো। সকলের একটাই অভিযোগ, কেন তাঁরা টাকা পাচ্ছেন না? কী এমন হয়েছে? অনেকেই বলছেন, ‘আবেদন করেছি কিন্তু টাকা পাচ্ছি না। অনেক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি।’

এদিকে আবেদনকারীরা কবে টাকা পাবেন সে বিষয়েও স্পষ্ট ভাবে কিছু বলতে পারছেন না সরকারি আধিকারিকরা। এদিকে এই ঘটনা চাউর হতেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন আমজনতা। একজন লিখেছেন, ‘বেশ হয়েছে। SIR এর সময় দাঁড়াতে খুব কষ্ট হয় আর ভিক্ষা নেওয়ার সময় লাইন দিতে কষ্ট হয় না।’ অপর একজন লিখেছেন, ‘SIR এর হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে পা ব্যাথা, গা ব্যাথা, মাথা মাথা, অসুস্থতা সব হয়। ভাতার লাইনে দাঁড়াতে অসুবিধা হয়না। কারণ এখন রাস্তায় সোফা পাতা আর এসি চলছে।’

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচনে লড়েছেন ৮০ জন সংখ্যালঘু, কে কোথায় আসন পেল?

লক্ষ্মীর ভান্ডারে বেড়েছে ৫০০ টাকা

উল্লেখ্য, ২০২৬-২৭ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে সরকার লক্ষ লক্ষ মহিলাকে ত্রাণ প্রদানের জন্য অতিরিক্ত ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করেছে। সরকারের দাবি, এই প্রকল্প থেকে ২ কোটি ৪২ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হচ্ছেন। উল্লেখযোগ্যভাবে, এই অর্থ প্রতি মাসে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। সরকারের ঘোষিত সাম্প্রতিক বৃদ্ধির পর, এখন সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে ১,৫০০ এবং তপশিলি জাতি/উপজাতি মহিলাদের জন্য প্রতি মাসে ১,৭০০ টাকা হবে। এই নতুন বৃদ্ধি ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

Leave a Comment