হাসিনাহীন বাংলাদেশে সরকার গঠন করছে তারেকের BNP

Bangladesh Election 2026 BNP will take power of Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাসিনাহীন বাংলাদেশের (Bangladesh Election 2026) সিংহাসনে বসতে আর কিছু সময়ের অপেক্ষা খালেদা পুত্র তারেক রহমানের। 17 বছরের নির্বাসন শেষ করে ওপার বাংলায় ফিরেছিলেন তিনি, এরপর মাতৃ বিয়োগের মাঝেই নিজের সর্বস্ব দিয়ে ভোট প্রচারের কাজে নেমে পড়েন তারেক। নিজের সুগাঢ় বক্তৃতা এবং কৌশল দিয়ে বাংলাদেশবাসীর মন রাখতে পেরেছেন তিনি। যার প্রমাণ ওপার বাংলার জাতীয় নির্বাচনের ফলাফল। এখনও পর্যন্ত যা খবর, 299 টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা কাধে তুলে নেওয়ার পথে তারেক রহমানের বাংলাদেশ ন্যাশনাল পার্টি।

দুই আসনেই জিতেছেন তারেক

দেশে ফিরেই জয়ের মুখ দেখলেন খালেদা পুত্র। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে যা খবর, সর্বশেষ ভোট গণনার রিপোর্ট অনুযায়ী দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জিতেছেন তারেক রহমান। এদিকে বাংলাদেশের 299টি আসনের মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী 213টিতেই জয়ী হয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। ওদিকে জামাতের। খাতায় গিয়েছিল 70টি আসন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছিল 1টি আসন, গন অধিকার পরিষদ 1টি, গণ সংহতি আন্দোলন 1টি এবং স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছিল 13টি আসন।

ভোট গণনার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার আগেই জাদু সংখ্যা নিয়ে ক্রমশ জয়ের দিকে এগোচ্ছে তারেক রহমানের দল BNP। সে ক্ষেত্রে বলাই যায়, বাংলাদেশ ন্যাশনাল পার্টির জয়ের সাথে সাথে ওপার বাংলায় খালেদা এবং হাসিনাদের মতো মহিলা শাসকদের প্রাধান্য শেষ করে সিংহাসনে বসতে চলেছেন একজন পুরুষ প্রধানমন্ত্রী। এদিকে তুলনামূলক অনেক কম ভোট পাওয়ায় এবারের মত বিরোধী আসনেই জায়গা পাচ্ছে জামাত ই ইসলামি।

অবশ্যই পড়ুন: অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ভোটের আগেই বিপাকে মহিলারা

উল্লেখ্য, বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান 72 হাজার 699টি ভোট পেয়েছেন। এদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ জামাত প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন 68 হাজার 300 ভোট। নির্বাচনের ফল ঘোষণার প্রথম দিকে বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে একপ্রকার সমানে সমানে টেক্কা দিলেও সময় যত গড়ায় ক্রমাগত পিছিয়ে পড়তে থাকে জামাত। বলে রাখা প্রয়োজন, নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি হাসিনার দল আওয়ামী লিগ।

Leave a Comment