১২৪ বছরের রীতিতে ভাঙন, মেদিনীপুরের উরশে আসবে না বাংলাদেশ থেকে ট্রেন

Bangladesh–India Relations

সৌভিক মুখার্জী, পুরুলিয়া: দীর্ঘ টানাপোড়েনের পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে সাধারণ নির্বাচন। তবে দুই দেশের কূটনৈতিক ও সামাজিক পরিস্থিতি (Bangladesh–India Relations) মোটেও সাম্প্রতিক সময়ে ভালো নেই। এবার তার প্রভাব পড়ল প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের উপরেই। এবার আর বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে করে পুন্যার্থীরা মেদিনীপুরের ঐতিহ্যবাহী উরশে আসবে না বলেই খবর। ফলত, টানা ১২৪ বছরের প্রচলিত রীতিতে এবার তৈরি হল বিরতি।

কেন বন্ধ থাকছ এই বিশেষ ট্রেন?

উল্লেখ্য, ধর্মীয় সংস্থা আঞ্জুমান ই কাদেরিয়া প্রতিবছরই এই উৎসব উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনা করার দায়িত্বে থাকে। এই ট্রেনটি সাধারণত রাজবাড়ী থেকে ছেড়ে মেদিনীপুরে পৌঁছয়। আর তাতে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করে। এ বিষয়ে সংস্থার সভাপতি মহম্মদ মহবুব উল আলম জানিয়েছেন, বর্তমানে দুই দেশের সামগ্রিক পরিস্থিতির বিবেচনা করে এ বছর পুন্যার্থীদের না আনারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, সার্বিক পরিস্থিতি বিচার করে এ বছর না যাওয়াই সবথেকে বুদ্ধিমানার কাজ। আশা করছি, আগামী বছর আবারও অংশগ্রহণ করতে পারব।

উরশ উৎসবে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেন না আসা সত্যিই বিরল ঘটনা। কারণ, দীর্ঘ ১২৪ বছরের ইতিহাসে এবার ধরে মাত্র ৬ বার যাত্রা বন্ধ থাকল। এর আগে মুক্তিযুদ্ধ, করোনা মহামারীর মতো বিশেষ পরিস্থিতিতে এই পরিষেবা বন্ধ ছিল বলেই খবর। বলার বিষয়, প্রতিবছর বাংলার ফাল্গুন মাসের ৪ তারিখে মহান সুফি সাধক সৈয়দ শাহ মুর্শেদ আলি আলকাদেরী আলবাগদাদী তথা মওলাপাকের এই উরশ পালিত হয় মেদিনীপুর শহরের জোড়া মসজিদ প্রাঙ্গনে। আর এবছর ১২৫ তম উরশ অনুষ্ঠিত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। অনুষ্ঠানকে কেন্দ্র করে মির্জামহল্লা জোড়া মসজিদ ও তৎসংলগ্ন এলাকায় এমনিতেই ভক্ত সমাগম হওয়ার কথা।

আরও পড়ুন: এই ডকুমেন্ট না থাকলে মিলবে না যুবসাথীর ১৫০০ টাকা! জানুন আবেদন প্রক্রিয়া

সবথেকে বড় ব্যাপার, প্রতি বছর দেশের বাইরের ভক্তদের মধ্যে সবথেকে বেশি উপস্থিত থাকে ওপার বাংলা থেকে। বিশেষ ট্রেনে প্রায় ২ হাজার থেকে ৩ হাজার ভক্ত এখানে অংশগ্রহণ করতেন। তাই এবার তাদের অনুপস্থিতি আয়োজক ও স্থানীয়দের জন্য যে বিরাট ধাক্কা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়া অস্থিরতা, সীমান্তের যাতায়াত আর অনুমতি সংক্রান্ত বিষয় এর উপর প্রভাব ফেলছে বলেই মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা।

Leave a Comment