যে ৪ কারণে রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে পারে ভারত

India Vs Pakistan Team India Can be Face 4 problem In Pakistan Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা করেছিল ভারত। গতকাল নামিবিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার একপ্রকার মুখ থুবড়ে পড়লেও শেষ পর্যন্ত দাপুটে বোলারদের সহায়তায় দ্বিতীয় ম্যাচেও জয় পায় টিম ইন্ডিয়া। তবে বৃহস্পতিবারের ম্যাচে ভারতীয় দলের অবস্থা দেখে চিন্তায় ভক্তদের একটা বড় অংশ। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, টিম ইন্ডিয়ার প্লেয়ারদের এমন ফর্ম অব্যাহত থাকলে পাকিস্তানের বিপক্ষে (India Vs Pakistan) আসন্ন 15 ফেব্রুয়ারির ম্যাচে বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারে ভারত। যা ভারতীয় দলের পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে।

এই 4 কারণে পাকিস্তানের কাছে হারতে পারে ভারত

প্রথম কারণ

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই সমস্যায় ভুগছে টিম ইন্ডিয়া। চলতি টুর্নামেন্টের একেবারে প্রথম ম্যাচ থেকেই পেটে যন্ত্রণায় ভুগছিলেন অভিষেক শর্মা। যার কারণে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই ভারতের হয়ে বিশ্বকাপে নামতে পারবেন না এই তারকা ব্যাটার। এ প্রসঙ্গে আগেই অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, অভিষেককে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে হলে আরও দু একটা ম্যাচ অপেক্ষা করতে হবে। সে ক্ষেত্রে বোঝাই যাচ্ছে, পাকিস্তানের ম্যাচে হয়তো থাকবেন না তিনি। আর সেটা হলে যথেষ্ট সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া।

দ্বিতীয় কারণ

পাকিস্তানের বিরুদ্ধে আগামী 15 ফেব্রুয়ারির ম্যাচে ভারতের পরাজয়ের দ্বিতীয় কারণ হয়ে উঠতে পারে রিঙ্কু সিংয়ের খারাপ ফর্ম। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকলেও চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে 14 এবং দ্বিতীয় ম্যাচে মাত্র 1 রান করতে পেরেছেন এই তারকা ক্রিকেটার। সাধারণত যে খেলোয়াড়কে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য চেনেন ভক্তরা। সেই প্লেয়ারের হঠাৎ ফর্ম হারিয়ে ফেলা ভারতীয় দলের জন্য বিপদ বয়ে আনতে পারে বলেই মনে করছেন অভিজ্ঞ ক্রিকেটাররা।

তৃতীয় কারণ

নামিবিয়ার ম্যাচে শেষ পর্যন্ত 209 রান তুললেও বার্নার্ড শ্ল্টজদের মতো স্পিনারদের সামনে ইনিংসের মাঝে থমকে গিয়েছিল ভারতীয় ব্যাটিং অর্ডার। এর থেকে প্রমাণিত হয় স্পিনারদের ক্ষেত্রে ভারতের ব্যাটসম্যানরা বেশ দুর্বল। এদিকে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের স্পিন অ্যাটাক। ফলে, ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা পাকিস্তানের ম্যাচে টিম ইন্ডিয়াকে ডোবাবে কিনা এখন তা নিয়ে চিন্তায় ভক্তরা।

অবশ্যই পড়ুন: হাসিনাহীন বাংলাদেশে সরকার গঠন করছে তারেকের BNP

চতুর্থ কারণ

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পাওয়ার প্লে তে ভারতের বিপক্ষে শুরুটা দুর্দান্ত হয়েছিল নামিবিয়ার ব্যাটসম্যানদের। ব্যাটা হাতে বেশিক্ষণ মাঠে টিকতে না পারলেও শুরুর দিকে ঝড় তুলেছিলেন দলটির ওপেনাররা। অর্থাৎ পাওয়ার প্লে ভারতের বোলারদের জন্য যথেষ্ট ব্যয়বহুল প্রমাণিত হয়। অনেকেই মনে করছেন, পাওয়ার প্লের সময়টায় টিম ইন্ডিয়ার বোলারদের দুর্বলতাকে কাজে লাগিয়ে বড় রান তুলতে পারে পাকিস্তান। যা ভারতকে পরাজয় পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে।

Leave a Comment