১০০, ৫০০ টাকার নোট বদলে ফেলল RBI! পুরনো নোট আর চলবে না?

Changes in Indian currency notes 2026 New Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনের যুগে হঠাৎ বদলে গেল দেশের 100 এবং 500 টাকার নোট (Changes in Indian currency notes 2026)। হ্যাঁ, বাজার ঘাট করার সময় কিংবা অন্যান্য ক্ষেত্রে ব্যয়ের জন্য 100 বা 500 টাকার নোট দিয়ে লেনদেন করার আগে যদি ভালভাবে নোটগুলিতে নজরে রাখা যায় সেক্ষেত্রে দেখা যাবে নোটগুলিতে বেশ কিছু বদল এনেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI । কিন্তু কী সেই পরিবর্তন? তাহলে কি পুরনো নোট আর চলবে না? কী বলছে রির্জাভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?

কী পরিবর্তন এল 100 ও 500 টাকার নোটে?

একাধিক রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিককালে যেভাবে জাল নোটের রমরমা বেড়েছে সেদিকে নজর রেখেই এবার দুষ্টচক্রের জালিয়াতি রুখতে অর্থাৎ বাজারে জাল নোটের দাপাদাপি আটকাতে এবং নোটের আয়ু বাড়াতে 100 ও 500 টাকার নোটগুলিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। RBI এর বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল লেনদেনের পাশাপাশি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 100 ও 500 টাকার নোট। আসলে 2000 টাকার নোট বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দুই নোটই লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করেন আমজনতা।

দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কটি জানিয়েছে, মাছ বাজার থেকে শুরু করে সবজি এমনকি বাড়ির জন্য আসবাব কেনার ক্ষেত্রেও 500 ও 100 টাকার নোটের ব্যবহার সবচেয়ে বেশি। ফলে, টানা ব্যবহারের ফলে এই নোটগুলি ছিঁড়ে বা ফেটে যেতে পারে। শুধু তাই নয়, একটানা ব্যবহারের কারণে এই নোটগুলি আঙুলের চাপে অনেক সময় মলিন হয়ে যায়। তাই এই নোট গুলির মেয়াদ বাড়াতে এবং নোট জালিয়াতি রুখতে 500 ও 100 টাকার নোট ছাপানো যেন নিখুঁত হয় সেদিকেই মনোনিবেশ করেছে RBI।

জনা যাচ্ছে, এই মুহূর্তে হাতে থাকা 500 ও 100 টাকার নোটে স্পষ্ট করা হয়েছে ওয়াটার মার্ক অথেন্টিকেশন। এছাড়াও 100 টাকার নতুন নোটগুলিতে মাইক্রো লেটারিং স্পষ্ট হয়েছে। পাশাপাশি 500 টাকার বড় নোটের রঙ আরও গাঢ় এবং উজ্জ্বল করেছে RBI। সূত্রের খবর, 500 টাকার নোট ছাপানোর প্রক্রিয়া কিছুটা বদলে এই নোটগুলিতে স্পষ্ট মাইক্রো প্রিন্টিং করা হয়েছে। এই পরিবর্তনগুলি এখনও অনেকেই বুঝে উঠতে পারেননি

অবশ্যই পড়ুন: যে ৪ কারণে রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে পারে ভারত

পুরনো নোটগুলি কী আর চলবে না?

রিজার্ভ ব্যাঙ্কের তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, শুধুমাত্র 100 ও 500 টাকার নোটের জালিয়াতি আটকাতে ও সেগুলির মেয়াদ বৃদ্ধির স্বার্থে উল্লেখযোগ্য কিছু বদল আনা হয়েছে। তবে পূর্বে ছাপানো পুরনো নোটগুলি সমানভাবে গ্রহণযোগ্য হবে। ATM থেকেও নতুন এবং পুরনো উভয় নোটই পাবেন সাধারণ মানুষ। প্রতিটি ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও নতুন এবং পুরনো উভয় নোট গ্রহণ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক।

Leave a Comment