ইংল্যান্ডের কাছে হারায় পাক অধিনায়কের স্ত্রী এবং সন্তানকে খুনের হুমকি সমর্থকদের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপে ঘোর বিপদে পাকিস্তান। ইংল্যান্ডের কাছে হারতেই সেমিফাইনালের লড়াই থেকে একপ্রকার ছিটকে যাবে যাবে করছে পশ্চিমের দেশ। এমতাবস্থায়, পাক অধিনায়ক সলমান আলি আঘার (Salman Ali Agha) স্ত্রী এবং সন্তানকে অস্রাব্য ভাষায় আক্রমণ করলেন পাকিস্তানের সমর্থকরা। সেইসব কুরুচিকর মন্তব্য সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের স্ত্রী। যদিও পরবর্তীতে সেই পোস্ট উধাও হয়ে যায় পাক অধিনায়কের অর্ধাঙ্গিনীর অ্যাকাউন্ট থেকে।

পাকিস্তান হেরে যাওয়ায় অধিনায়কের স্ত্রী এবং সন্তানকে খুনের হুমকি!

গত মঙ্গলবার, রুদ্ধশ্বাস ম্যাচে চেষ্টা করেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে দুই উইকেটে পরাজয় স্বীকার করে পাকিস্তান। আর তারপরই পাক অধিনায়ক থেকে শুরু করে দলের অন্যান্য প্লেয়ারদের উপর ক্ষিপ্ত হয়ে যান পাকিস্তানের সমর্থকরা। নিজেদের রাগ চেপে না রাখতে পেরে শেষ পর্যন্ত অধিনায়ক সলমান আলির স্ত্রী সাবা মানজেরের সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে অকথ্য মন্তব্য করতে থাকেন তারা। নিশানা করা হয় পাক অধিনায়কের সন্তানকেও।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দলের ব্যর্থতা মেনে নিতে না পেরে কেউ কেউ অধিনায়ক সলমানের স্ত্রী এবং সন্তানকে খুনের হুমকিও দিয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় পাক সমর্থকদের নানান মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাক অধিনায়কের স্ত্রী গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করে লেখেন, “পাকিস্তানের সমর্থকদের জানাচ্ছি, আমাকে এবং আমার নিরীহ সন্তানকে আক্রমণ করে আপনারা বিশ্বকাপ জেতার ক্ষেতে লাভবান হবেন না।”

 

অবশ্যই পড়ুন: টি২০ বিশ্বকাপের মধ্যেই বড় প্রাপ্তি জসপ্রীত বুমরাহর

প্রসঙ্গত, মঙ্গলবার ব্যাট হাতে সে অর্থে কিছুই করে দেখাতে পারেননি পাকিস্তানের অধিনায়ক সলমান। ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর নিজে থেকেই ভুল স্বীকার করে নিয়েছিলেন তিনি। ইংরেজদের কাছে জবাই হতেই পাকিস্তানের অধিনায়ক বলেছিলেন, “আমরা ব্যাট হাতে শুরুটা ভাল করেছিলাম। তবে শেষটা ঠিক মতো হল না। কিছু কিছু ক্ষেত্রে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হয়।” এদিন নিজেদের পরাজয়ের জন্য ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অবদান স্বীকার করেছিলেন সলমান।

Leave a Comment