=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

India Hood এর খবরই ঠিক হল, জিম্বাবুয়েকে গুঁড়িয়ে বিশ্বকাপে জয়ে ফিরল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সেমিফাইনালে উঠতে হলে পরপর দুই ম্যাচই জিততে হতো ভারতকে (India Vs Zimbabwe)। সেই মতোই, প্রথম আসরে জিম্বাবুয়েকে বধ করতে একেবারে আঁটঘাট বেঁধে নেমেছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে এদিন ম্যাজিক্যাল ব্যাটিং দিয়ে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন ভারতের ছেলেরা। গত ম্যাচের ব্যর্থতা এদিন যেন কাটিয়ে উঠেছিলেন অভিষেক শর্মারা। আর সেই সূত্রেই জিম্বাবুয়েকে বড় রানের জালে বেঁধে সহজ জয় তুলল মেন ইন ব্লু। না বললেই নয়, ভারত যে জিততে পারে সে কথা আমারই প্রথম জানিয়েছিলাম! সেই দাবিতেই একেবারে সিলমোহর ঠুকল টিম ইন্ডিয়া।

জিম্বাবুয়েকে হেলায় হারাল ভারত

বৃহস্পতিবার, প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের মাথার ঘাম পায়ে ফেলেছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। এদিন শুরু থেকেই চার ছয়ে নিজের ইনিংস সাজিয়ে নিচ্ছিলেন তিনি। বড় কিছু করতে না পারলেও সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এদিন 24 রানের যোগদান পেয়েছিল ভারত। তবে অভিষেক করেছিলেন 55 রান। এরপর থেকে জিম্বাবুয়ের বোলারদের সামনে যারাই এসেছিলেন রান না করে ফেরেননি।

অভিষেক শর্মাদের পর একে একে মাঠে নামেন সূর্যকুমার যাদবরা। ভক্তদের আশা ছিল হয়তো আফ্রিকার এই দলের সামনে বড় ইনিংস খেলবেন সূর্য। সেই আশায় পুরোপুরি জল না ঢাললেও 33 রানের বেশি তুলতে পারেননি স্কাই। মাঝে ইশনাও 38 রানে দলের স্কোরবোর্ড এ কিছুটা সাপোর্ট দিয়েছিলেন। তারপর অবশ্য আর উইকেট যায়নি ভারতের। হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মার দাপুটে ইনিংসের কাঁধে ভর করে 6 উইকেট হাতে রেখে জিম্বাবুয়েকে 257 রানের বড় লক্ষ্য দেয় ভারত। বলাই বাহুল্য, এদিন হার্দিকের ব্যাট থেকে হাফ সেঞ্চুরি এবং তিলক বর্মার ব্যাট থেকে 44 রানের যোগদান পেয়েছিল টিম ইন্ডিয়া।

ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। তাদের যে একেবারেই হালকা নেওয়া চলে না ব্যাট হাতে সবদিক থেকে বুঝিয়ে দিয়েছিলেন আফ্রিকার দেশের ব্যাটসম্যানরা। এদিন চার ছয়ে ভারতীয় বোলারদের এক প্রকার ছাতু করেছিলেন ওপেনার ব্রায়ান জন বেনেট। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। টিম ইন্ডিয়া বিরাট রানের সামনে জিম্বাবুয়ের এমন দাপুটে ব্যাটিং বলে দিচ্ছিল আজ টিম ইন্ডিয়ার বোলাররা কতটা ব্যর্থ।

অবশ্যই পড়ুন: এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ঢুকবে না যুবসাথীর টাকা! বড় খবর

যদিও পরবর্তীতে ঝড়ের গতিতে দুই উইকেট যাওয়ায় জিম্বাবুয়ের উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ায় 4 এ। তখন 20 বলে জিততে হলে জিম্বাবুয়েকে করতে হতো 113 রান। সেই লক্ষ্য ছোঁয়ার আপ্রাণ চেষ্টা করেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তবে ওই যে, ম্যাচের শুরুতেই বড় রান করে অ্যাডভান্টেজ নিয়ে রেখেছিল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সামনে সেটাই জয়ের কারণ হয়ে দাঁড়াল ভারতের। হ্যাঁ, একেবারে 72 রানে ম্যাচ জিতলেন সূর্যকুমার যাদবরা।

Leave a Comment