ইডেনে টিম ইন্ডিয়ায় একটি পরিবর্তন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেমন হবে ভারতের একাদশ?

কৌশিক দত্ত, কলকাতাঃ গ্রুপ লিগে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে টিম ইন্ডিয়া (Team India)। আর সুপার এইটের প্রথম ম্যাচেই ঘটে ছন্দপতন। ভারতকে বিশ্রী ভাবে জায়েন্ট কিলারের তকমা পেয়ে যায় সাউথ আফ্রিকা। শুধু বড় তকমাই নয়, ভারতের সেমিতে যাওয়ার রাস্তাও কঠিন করে দেয় প্রোটিয়ারা। ভারতকে সুপার এইট থেকে সেমিফাইনালে যেতে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ম্যাচেই জয় হাসিল করতে হবে। ইতিমধ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় হাসিল করেছে সূর্যকুমাররা। এবার লক্ষ্য ইডেনে ওয়েস্ট ইন্ডিজ বধ।

১ মার্চ রবিবার ইডেনে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies)। এবারের বিশ্বকাপে ইডেনে এটাই প্রথম ভারতের ম্যাচ। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। পাশাপাশি এটা ভারতের জন্য ‘করো অথবা মরো’ ম্যাচ। হারলেই আয়োজক হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় হবে ভারতের। ইতিমধ্যে এবারের বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কা বিদায় জানিয়েছে।

ছেড়ে দেবে না ওয়েস্ট ইন্ডিজও

তবে ওয়েস্ট ইন্ডিজও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাদের কাছেও এটাই শেষ সুযোগ। ওয়েস্ট ইন্ডিজও চাইবে জিতে সেমিফাইনালের টিকিট অর্জন করতে। বলে রাখি, ভারত ও ওয়েস্টইন্ডিজ সুপার এইটে দুজনাই সুয়াথ আফ্রিকার কাছে হেরে গিয়েছে। ফলে ভারতের গ্রুপ থেকে সাউথ আফ্রিকা ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট অর্জন করে নিয়েছে। এবার দেখার বিষয় দ্বিতীয় দল কারা সেমিফাইনালে যায়।

সুপার এইটের দ্বিতীয় ম্যাচে বেশ ভালো মতোই কামব্যাক করেছিল টিম ইন্ডিয়ার। জিম্বাবুয়ের সামনে রেখেছিল পাহাড় প্রমাণ রান। প্রথম থেকে ভারতের ব্যাটাররা জিম্বাবুয়ের বোলারদের উপর চেপে বসে। যার জেরে ২৫৬ রানের লক্ষ্যমাত্রা দেওয়া সহজ হয় ভারতের ক্ষেত্রে। জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে প্রথমের দিকে ধীরে রান তুললেও, ব্রায়ান বেনেটের বিধ্বংসী ইনিংস ভারতকে চাপে ফেলে দেয়।

জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের ব্যাটিং ভালো হলেও, চিন্তায় ফেলে দেয় বোলিং বিভাগ। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত বল করা বুমরাহকে জিম্বাবুয়ের বিরুদ্ধে ফিরতে হয় খালি হাতে। উইকেত পায়নি পাকিস্তানের মেরুদণ্ড ভাঙা হার্দিক পান্ডিয়াও। তবে অর্শদিপ তিনটি উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাদ পড়তে পারেন এই প্লেয়ার!

কিন্তু বোলিং বিভাগে ভারতকে সবথেকে চিন্তায় ফেলেন অলরাউন্ডার শিবম দুবে। শিবম মাত্র ২ ওভার বল করেন, আর সেই দুই ওভারে ৪৬ রান দেন তিনি! আর সেটাই টিম ইন্ডিয়ার কাছে বড়সড় মাথাব্যথা হয়ে ওঠে। জিম্বাবুয়ে বাদে অন্য কোনও বড় দল থাকলে সেদিন হয়ত ভারতের আর জেতাই হত না, এমনটাই ধারণা ক্রিকেট প্রেমীদের। এখন কথা উঠছে এমন হতশ্রী পারফর্মের পরেও শিবম দুবেকে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ দেওয়া হবে? নাকি তাঁর জায়গায় আরেক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর অথবা স্পিনার কুলদীপ যাদবকে দলে টানা হবে? অনেকের মতেই শিবম দুবেকে ইডেনের ম্যাচে বাদ দেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ যে কারণে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারত

কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, অর্শদিপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

Leave a Comment