সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ ফেব্রুয়ারি, শনিবার। চূড়ান্ত ভোটার তালিকা, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ, ইউটিউবারকে ছুরি মেরে খুনের চেষ্টা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) যোগীরাজ্যে ইউটিউবারকে ছুরি মেরে খুনের চেষ্টা
উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় লোনিতে ইউটিউবার সেলিমের উপর নৃশংস হামলা। অফিসে ঢুকে দুষ্কৃতীরা তাঁর গলা কেটে এবং ছুরি মেরে জখম করে পালিয়ে গিয়েছে। তিনি দিল্লির হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন বলে খবর। ‘Salim Wastik’ চ্যানেলে ধর্মীয় এবং সামাজিক বিষয় নিয়েই তিনি মত প্রকাশ করে করতেন। তবে সেই কারণেই হামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) হোলি উপলক্ষে তিনদিন ছুটি ঘোষণা যোগী আদিত্যনাথ সরকারের
যোগী আদিত্যনাথ হোলি উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য আগাম বেতন এবং ২ থেকে ৪ মার্চ তিন দিনের ছুটি ঘোষণা করেছেন। আউটসোর্সিং, চুক্তিভিত্তিক এবং স্যানেটেশন কর্মীসহ সকলকেই সময় মতো বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বেতন দিতে দেরি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ২৮ ফেব্রুয়ারি কর্ম দিবস থাকবে। উৎসবের সময় কর্মীরা যাতে আর্থিক চাপের মধ্যে না পড়ে তা নিশ্চিত করার জন্যই সরকারের এই উদ্দেশ্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) সাঁতরাগাছি-দীঘা স্পেশাল ট্রেন সাপ্তাহিক ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালু
ভারতীয় রেল সাঁতরাগাছি-দীঘা স্পেশাল ট্রেনকে নিয়মিত সাপ্তাহিক ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালু করার কথা ঘোষণা করে দিল। নতুন নম্বর ৫৮০২৫ এবং ৫৮০২৬। প্রতি শনিবার সকাল ৯:১০ এ সাঁতরাগাছি থেকে ছেড়ে দুপুর ১২:৪৫ মিনিটে দীঘা পৌঁছাবে এই ট্রেনটি। ফিরতি পথে ১:১০ মিনিটে দিঘা থেকে ছেড়ে বিকেল ৪:৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। উলুবেরিয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথিতে এই ট্রেনটি স্টপেজ দেবে বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) স্বপ্না মণ্ডলকে নিয়ে ব্রাত্য বসুর ভুল মন্তব্য
বিধানসভা ভোটের আবহে গতকাল স্বপ্না মন্ডল তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল ভবনে তাঁকে স্বাগত জানিয়েছেন গৌতম দেব, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু। তবে ব্রাত্য বসু ভুল বসত বলে ফেলেছেন যে স্বপ্ন কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। যদিও তিনি এশিয়ান গেমসে সোনা পেয়েছিলেন। তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক এবং কটাক্ষ শুরু হয়েছে। বিরোধী দলগুলি কটাক্ষ করতে শুরু করেছে। স্বপ্না জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যিনি দলে যোগ দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) গুজরাটে সেমিকন্ডাক্টর ATMP প্ল্যান্ট উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ ফেব্রুয়ারি মাইক্রোন টেকনোলজির সহায়তায় গুজরাটের সানন্দ প্রদেশে প্রথম সেমিকন্ডাক্টর ATMP প্ল্যান্ট উদ্বোধন করেছেন আজ। ২২ হাজার ৫০০ কোটি টাকার এই প্রকল্পে মেমোরি এবং স্টোরেজ পণ্য উৎপাদন হবে বলেই খবর। বর্তমানে ২০০০ কর্মী এখানে কাজ করছেন আর ভবিষ্যতে সংখ্যা ৫০০০ এ পৌছতে পারে বলে খবর। এতে কর্মসংস্থান অনেকটাই বাড়বে। আর ইলেক্ট্রনিক্স সরবরাহ শৃঙ্খল শক্তিশালী হয়ে উঠবে এবং সানন্দ শিল্পনগরী হিসেবে বিকশিত হওয়ারও সুযোগ পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) পাকিস্তানে এয়ারস্ট্রাইক আফগানিস্তানের
আফগানিস্তান দাবি করছে যে, তাদের বিমান বাহিনী পাকিস্তানের ভেতরে ঢুকেই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে প্রায় ৬০ জন সেনাকে হত্যা করেছে। পাকিস্তান যদিও এই দাবি মানেনি। ফরিদাবাদ, নওশেরা ও জামরুদসহ একাধিক স্থানে আঘাত হানার কথা উল্লেখ করা হয়েছে। আফগান সেনা প্রধান কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। তবে সীমান্তে ট্যাংক এবং অস্ত্র মোতায়ন করা হয়েছে। আর দুই দেশের মধ্যে এরকম পরিস্থিতি তৈরি হওয়ার কারণে গোটা বিশ্বের উদ্বেগ বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ইরানে ইজরায়েলের হামলা
ইজরায়েল ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। প্রায় ৩০টি স্থানীয় সামরিক ঘাঁটি এবং প্রশাসনিক ভবন সহ হামলা করা হয়েছে বলেই খবর। আর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বাসভবন লক্ষ্যবস্তু করা হলেও তিনি নিরাপদ স্থানে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। ইরানের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে মন্তব্য মেলেনি। তবে হামলার পর দুই দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পেনশনভোগীদের ৩৮০০ টাকা দেওয়ার ঘোষণা নবান্নের
নবান্ন পেনশনভোগীদের জন্য এককালীন ৩৮০০ টাকার একটি এক্স-গ্র্যাশিয়া দেওয়ার ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর আগে বা ১ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে অবসর নেওয়া এবং মৃত পেনশনভোগীদের ক্ষেত্রে মাসিক পেনশন আর ডিআর মিলিয়েই ৪০,০০০ টাকার কম হলে এই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। পারিবারিক এবং বিধবা পেনশনভোগীরাও অন্তর্ভুক্ত থাকছে। সরকারি ব্যাঙ্কে সরাসরি টাকা দেওয়া হবে। পুনরায় চাকরি যারা করছে বা অন্য বোনাস প্রাপ্তরা এই সুবিধা পাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) রাজ্যে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা
রাজ্যে প্রকাশিত হলে চূড়ান্ত ভোটার তালিকা। মোট ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৭০ লক্ষের নাম বাদ যেতে পারে বলেই খবর। আর চূড়ান্ত তালিকায় রয়েছে মোট ৭ কোটি ৮ লক্ষের নাম। বাঁকুড়া, নদীয়া, উত্তর কলকাতা, দার্জিলিং, ঝারগ্রাম সহ বেশ কিছু জেলায় প্রচুর নাম বাদ পড়েছে। পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে একাধিক নাম বাদ পড়েছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। আর বহু নাম এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই পূর্ব বর্ধমানের পঞ্চায়েতের প্রধানের
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে পর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের নামের পাশে ডিলিটেড লেখা দেখা গিয়েছে। আর তাঁর নাগরিকত্ব নিয়ে আগে বাংলাদেশী অভিযোগ উঠেছিল। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনওরকম মন্তব্য মেলেনি। একইভাবে কালনা এক নম্বর ব্লকের হার কালনা পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মন্ডলের নামও তালিকা থেকে বাদ পড়েছে। আর এই ঘটনায় রাজনৈতিক জল্পনা বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন