সুদের হার নিয়ে বিরাট ঘোষণা EPFO-র, উপকৃত হবেন ৭ কোটি সদস্য

সহেলি মিত্র, কলকাতাঃ EPFO সদস্যদের জন্য জরুরি খবর। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নিয়ে বড় ঘোষণা করা হ। এবারেও অপরিবর্তিত থাকল সুদের হার (Interest Rate)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ২০২৫-২৬ অর্থবছরের জন্য কর্মচারীদের PF জমার উপর ৮.২৫ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে। অর্থাৎ সুদের হারে কোনও বদল হয়নি।

সুদের হার অপরিবর্তিত রাখল EPFO

সূত্রের খবর, কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (CBT) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সারা দেশের ৩১ কোটিরও বেশি সদস্য উপকৃত হবেন। গত আর্থিক বছরে, EPFO ​​৮.২৫ শতাংশ সুদের হার অফার করেছিল। এর আগে, ২০২২-২৩ সালে এই হার ছিল ৮.১৫ শতাংশ, যেখানে ২০২১-২২ সালে তা চার দশকের সর্বনিম্ন ৮.১ শতাংশে নেমে এসেছিল। এহেন পরিস্থিতিতে এবারে সুদের হার স্থিতিশীল রাখা কর্মীদের জন্য স্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে।

উপকৃত হবেন ৭ কোটিরও বেশি EPFO সদস্য

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্যের সভাপতিত্বে এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করান্দলাজে, শ্রম সচিব বন্দনা গুরনানি এবং ইপিএফও-এর কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি উপস্থিত ছিলেন। বোর্ডের সুপারিশ এখন অর্থ মন্ত্রকে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর, এই সুদের হার সারা দেশের ৭ কোটিরও বেশি ইপিএফও সদস্যের অ্যাকাউন্টে কার্যকর করা হবে।

আরও পড়ুনঃ কলকাতা, শিয়ালদা, আসানসোল থেকে একাধিক ট্রেন ঘোষণা পূর্ব রেলের! জেনে নিন রুট

এবার আলোচনা করা যাক কিভাবে EPF-এর সুদ জমা হয় সে বিষয়ে। EPFO প্রতি মাসে অ্যাকাউন্টে জমা হওয়া পরিমাণের উপর সুদ গণনা করে, কিন্তু আর্থিক বছরের শেষে তা এককালীন অ্যাকাউন্টে জমা হয়। এর মানে হল, যদি আপনি নিয়মিত কন্ট্রিবিউট রাখেন, তাহলে আপনি পুরো বছরের সুদ একবারে দেখতে পাবেন। তবে, যদি কোনও অ্যাকাউন্ট ৩৬ মাস ধরে নিষ্ক্রিয় থাকে অর্থাৎ কোনও টাকা না জমা হয়, তাহলে এটি অটোমেটিকভাবে নিষ্ক্রিয় হয়ে যায়।

 

Leave a Comment