স্বাস্থ্য প্রকল্প নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, উপকৃত হবেন …

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের সরকারি পেনশনভোগীদের জন্য চরম সুখবর। এবার থেকে পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) স্বাস্থ্য প্রকল্পের আওতায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল গুলিতে চিকিৎসার খরচ 2 লাখ টাকা ছাড়িয়ে গেলেও মিলবে ক্যাশলেস সুবিধা। হ্যাঁ, সোমবারই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে বিশেষ নির্দেশিকা জারি করে এই কথা জানানো হয়। বলাই বাহুল্য, এতদিন রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের সুবিধা পেতেন শুধুমাত্র সরকারি কর্মচারীরাই। এবার থেকে সেই সুবিধা ভোগ করবেন রাজ্য সরকারের পেনশনাররাও।

বাজেটে এই সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থমন্ত্রী

সম্প্রতি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার পর রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ বঙ্গের সরকারি পেনশনভোগীদের 2 লাখ টাকার বেশি চিকিৎসার খরচের ক্ষেত্রে ক্যাশলেস সুবিধার প্রস্তাব রেখেছিলেন। সেই মতোই, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পেনশনভোগীদের উপর থেকে চিকিৎসা সংক্রান্ত চাপ কমাতে তড়িঘড়ি বিশেষ নির্দেশ কার্যকর করল সরকার।

বলাই বাহুল্য, রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি পেনশনভোগীদের হাসপাতালে চিকিৎসার খরচ যদি 2 লাখ টাকা পার করেও যায় সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পেনশনভোগী বা কর্মী ফর্ম 7 পূরণ করে ওই হাসপাতালে জমা দিতে পারবেন। আবেদন পাওয়ার পর সেই আবেদন খতিয়ে দেখে সর্বোচ্চ 10 দিনের মধ্যে চিকিৎসার খরচের একটি আনুমানিক হিসাব সহ গোটা রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের ডাবলুবিএইচএস পোর্টালের মাধ্যমে অর্থ দপ্তরের মেডিকেল সেলকে দিতে হবে।

অবশ্যই পড়ুন: “কেউ আশা করবে না সূর্যকুমার..” সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গলায় কেন টিম ইন্ডিয়ার অধিনায়কের নাম?

রিপোর্ট অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আবেদন পাওয়ার সর্বোচ্চ 24 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে অর্থ দপ্তরকে। তবে শেষ পর্যন্ত যদি কোনও সিদ্ধান্ত না আসে সে ক্ষেত্রে আবেদন ডিমড অ্যাপ্রুভাল হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে

সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা পেনশনভোগী মোট খরচের সর্বোচ্চ 75 শতাংশ পর্যন্ত ক্যাশলেস সুবিধা পেতে পারেন। সবচেয়ে বড় কথা, একজন সম্ভাব্য রোগী বা কর্মী ক্যাশলেস সুবিধা পাওয়ার সীমা বা লিমিট বাড়ানোর জন্য কয়েকবার আবেদন করতে পারেন।

Leave a Comment